Logo
Logo
×

Advertisement

অন্যান্য

বাংলাদেশ রাজতন্ত্র নয়, উত্তরাধিকার নির্ধারণের দরকার নেই: আ স ম রব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মে ২০২৪, ০৮:১৪ পিএম

বাংলাদেশ রাজতন্ত্র নয়, উত্তরাধিকার নির্ধারণের দরকার নেই: আ স ম রব

Advertisement

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘বাংলাদেশ রাজতন্ত্র নয়, কার মৃত্যুর পরে কে রাজা হবেন বা কে রাষ্ট্রক্ষমতার উত্তরাধিকারী হবে তা পূর্বনির্ধারণের দরকার নেই। সরকারের আচরণে আর বক্তব্যে মনে হয় এটি একটি রাজতন্ত্র। তাই সরকার যেন উত্তরাধিকার নির্ধারণে উদগ্রীব।’

শুক্রবার জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আ স ম রব বলেন, ‘ক্ষমতার মোহে অন্ধ সরকার হয়ত ভুলে গেছে ৭১ সালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতেই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জনগণ বাংলাদেশকে রাজতন্ত্র নয়, একটি প্রজাতন্ত্র হিসেবে কায়েম করেছে। তাই রাষ্ট্র ক্ষমতায় কে আসবে তা কোনো বাম বা ডানের বিষয় নয়, তা নির্ধারণ করবে জনগণ।’ 

তিনি বলেন, ‘জনগণের সম্মতি ও সমর্থনবিহীন জালিয়াতিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখে সরকার ভয়ের সংস্কৃতি সম্পন্ন এক চরম ফ্যাসিবাদী ব্যবস্থা করেছে। বলপ্রয়োগ করে আন্দোলন সংগ্রাম দমন করার মাধ্যমে শাসনতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করে সরকার অঘোষিত রাজতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।’

আ স ম রব আরও বলেন, ‘সরকারের পতন এবং গণবিরোধী রাষ্ট্রব্যবস্থা উচ্ছেদে জাতিকে ঐক্যবদ্ধ করে দ্বিতীয় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।’

উত্তরায় রবের বাসভবনে আয়োজিত স্থায়ী কমিটির সভায় আরও বক্তব্য দেন- দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটি সদস্য তানিয়া রব, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অধ্যাপক মো. শফিক, অ্যাডভোকেট কেএম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

Advertisement

বাংলাদেশ রাজতন্ত্র উত্তরাধিকার নির্ধারণ আ স ম রব 

Advertisement

আরও পড়ুন

ঢাকার দুই সিটিতে প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে সমঝোতা না হলে দায় জামায়াতের: মামুনুল হক

স্থানীয় সরকার নির্বাচনে সমঝোতা না হলে দায় জামায়াতের: মামুনুল হক

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: নয়ন

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: নয়ন

পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানালেন সামান্তা শারমিন

পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানালেন সামান্তা শারমিন

খুলনায় বেপরোয়া রাজনৈতিক হত্যা

খুলনায় বেপরোয়া রাজনৈতিক হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম