Logo
Logo
×

Advertisement

রেসিপি

রাঙালু চাট: শীতের সন্ধ্যায় স্বাদের যাদু!

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৫:০২ এএম

রাঙালু চাট: শীতের সন্ধ্যায় স্বাদের যাদু!

রাঙালু চাট। ছবি: সংগৃহীত

Advertisement

শীতকাল এলেই নানান ধরনের খাবার খাওয়ার ইচ্ছে হয় সকলের। এছাড়াও শীতকালে রাঙা আলু পাওয়া যায়। আর এই আলু শরীরের পক্ষে বেশ স্বাস্থ্যকর। তাই অনেকে এটি ভাজা করে খায়। আবার অনেকেই সন্ধ্যেবেলায় চাটপাটা কিছু খাওয়ার জন্য খায় এর চাট। কিভাবে এর চাট বানাবেন আজকের প্রতিবেদনে রইল সেই রেসিপি তুলে ধরা হলো-

রাঙালু চাট তৈরির সহজ পদ্ধতি

বাড়িতে যদি বাচ্চাকাচ্চা থেকে থাকে। অথবা হঠাৎ করে যদি অতিথি বা মেহমানের আগমন হয়। তাহলে কম সময়ের মধ্যে রান্না করতে চাইলে বানিয়ে ফেলতে পারেন এই রাঙালু চাট। যা খেতে অসাধারণ। তাহলে এটি তৈরির প্রণালী দেখে নিন-

উপকরণ:

রাঙালু সেদ্ধ: ৩-৪টি

ছোলা সেদ্ধ: একমুঠো

অলিভ অয়েল: সামান্য

বিটনুন: পরিমাণমতো

চাটমশলা: আধ চা চামচ

বেদানা: একমুঠো

লেবুর রস: ১ টেবিল চামচ

ধনেপাতা: সাজানোর জন্য

ঝুরিভাজা: সাজানোর জন্য

টক দই: ১ টেবিল চামচ

খেজুরের মিষ্টি চাটনি: ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

প্রথমে রাঙালু সেদ্ধ করুন। এবার সেদ্ধ করা রাঙালু ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিন। তারপর পাত্রে রাঙালু, ছোলা, বিটনুন, চাটমশলা, লেবুর রস, ধনেপাতা কুচি এবং অলিভ অয়েল ভালো করে মাখিয়ে নিন। তবে খেয়াল রাখবেন, সেদ্ধ আলু যেন ভেঙে না যায়। এবার প্লেটে মশলা মাখানো রাঙালু সাজিয়ে উপর থেকে ফেটানো টক দই, মিষ্টি চাটনি এবং বেদানা ছড়িয়ে নিন। চাইলে আপনি এর ওপর দিয়ে সামান্য ঝুরিভাজাও ছড়িয়ে দিতে পারেন। এরপর রাঙালু চাট সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দলিলে জমির পরিমাণ কম-বেশি? জেনে নিন করণীয় ও আইনি প্রতিকার

দলিলে জমির পরিমাণ কম-বেশি? জেনে নিন করণীয় ও আইনি প্রতিকার

সবজিতে লুকিয়ে থাকা পোকা যেভাবে বের করবেন

সবজিতে লুকিয়ে থাকা পোকা যেভাবে বের করবেন

বাসি ফুল ফেলে না দিয়ে যেভাবে কাজে লাগাবেন

বাসি ফুল ফেলে না দিয়ে যেভাবে কাজে লাগাবেন

সকালে ঘুম থেকে উঠে যে ৫ অভ্যাস বাড়াতে পারে হৃদরোগের ঝুঁকি

সকালে ঘুম থেকে উঠে যে ৫ অভ্যাস বাড়াতে পারে হৃদরোগের ঝুঁকি

অতিরিক্ত মোবাইল-টিভি দেখলে শিশুর হৃদরোগের ঝুঁকি বাড়ে?

অতিরিক্ত মোবাইল-টিভি দেখলে শিশুর হৃদরোগের ঝুঁকি বাড়ে?

গর্ভাবস্থায় মায়ের ভিটামিন সি কম গ্রহণে শিশুর জন্য ঝুঁকি

গর্ভাবস্থায় মায়ের ভিটামিন সি কম গ্রহণে শিশুর জন্য ঝুঁকি

আরও পড়ুন

প্রাকৃতিক পদ্ধতিতে চুল লম্বা করার ৮ উপায়

প্রাকৃতিক পদ্ধতিতে চুল লম্বা করার ৮ উপায়

শীতে খাবারের মেনুতে রাখুন ৬ উপাদান

শীতে খাবারের মেনুতে রাখুন ৬ উপাদান

শাকসবজিতে লুকিয়ে থাকে বিপদ!

শাকসবজিতে লুকিয়ে থাকে বিপদ!

ত্বকের উজ্জ্বলতা ফেরায় কুমড়া

ত্বকের উজ্জ্বলতা ফেরায় কুমড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম