Logo
Logo
×

Advertisement

স্মরণীয়-বরণীয়

বীর মুক্তিযোদ্ধা মেজর আবদুল জলিল

Advertisement

Icon

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মেজর মোহাম্মদ আবদুল জলিল ছিলেন সামরিক কর্মকর্তা, রাজনীতিক। বরিশাল জেলার উজিরপুরে ১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি তার জন্ম। তার পিতার নাম জনাব আলী শিকদার এবং তার মাতার নাম রাবেয়া খাতুন। এমএ জলিল ১৯৫৯ সালে প্রবেশিকা এবং ১৯৬১ সালে আইএ পাশ করেন। তিনি ১৯৬২ সালে পাকিস্তান সামরিক বাহিনীতে যোগ দেন। সামরিক বাহিনীতে চাকরিরত অবস্থায় তিনি এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৬৫ সালে তিনি ক্যাপ্টেন পদে এবং ১৯৭০ সালে মেজর পদে পদোন্নতি পান। মুলতানে কর্মরত থাকাকালে তিনি ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে ছুটি নিয়ে বরিশালে আসেন এবং পরে মুক্তিযুদ্ধে যোগ দেন। তাকে ৯নং সেক্টরের সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়। কিন্তু নভেম্বরে তাকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

১৯৭২ সালের অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনে মেজর জলিল অগ্রণী ভূমিকা রাখেন; ২৬ ডিসেম্বর দলের কাউন্সিল অধিবেশনে তিনি জাসদের সভাপতি নির্বাচিত হন। তার নেতৃত্বে জাসদ বরাবরই সরকারবিরোধী রাজনীতিতে সক্রিয় থাকে। মেজর জলিল ১৯৭৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো আসনেই জয়লাভ করতে পারেননি। ১৯৭৪ সালের ১৭ মার্চ দলীয় কর্মীদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবন ঘেরাও অভিযানকালে তাকে গ্রেফতার করা হয়। ১৯৭৫ সালের ৮ নভেম্বর তিনি মুক্তিলাভ করেন। ২৫ নভেম্বর পুনরায় তাকে গ্রেফতার করা হয়। বিশেষ সামরিক ট্রাইব্যুনালের বিচারে ১৯৭৬ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। ১৯৮০ সালে তিনি মুক্তিলাভ করেন। তিনি ১৯৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৮৪ সালে তাকে জাসদের সভাপতির পদ থেকে অপসারণ করা হয়। এরপর তিনি জাতীয় মুক্তি আন্দোলন নামে একটি দল গঠন করেন। মেজর জলিল কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। তিনি ১৯৮৯ সালের ১৯ নভেম্বর মারা যান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কাজী মোতাহার হোসেন

কাজী মোতাহার হোসেন

আবদুল মতিন

আবদুল মতিন

হেলাল হাফিজ

হেলাল হাফিজ

বিচারপতি আবদুস সাত্তার

বিচারপতি আবদুস সাত্তার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম