Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

বাংলাদেশি ভাইরাল সেই মহিষ নিয়ে ট্রাম্পের পোস্ট নিয়ে যা জানা গেল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০৮ পিএম

বাংলাদেশি ভাইরাল সেই মহিষ নিয়ে ট্রাম্পের পোস্ট নিয়ে যা জানা গেল

ফাইল ছবি

Advertisement

নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন গোটা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। এতটাই যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রতিবেদন হচ্ছে। রয়টার্স, নিউইয়র্ক টাইমসের মতো প্রতিষ্ঠানও প্রতিবেদন প্রকাশ করেছে এই বিষয়ে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি স্ক্রিনশট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি নিয়ে একটি পোস্ট করেছেন। 

সে পোস্টটিতে লেখা ছিল, ‘বাংলাদেশে তার নামে একটি মহিষ রয়েছে, মহিষটির চুল দারুণ, হয়তো তার চেয়েও ভালো।’ 

কিন্তু ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমারস্ক্যানার যাচাই করে জানিয়েছে, পোস্টটি সম্পূর্ণ ভুয়া।

ভারতীয় ফেসবুক পেজ ‘প্রথম কলকাতা’ এই ভুয়া স্ক্রিনশটটি শেয়ার করে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পেজটির পোস্টে দাবি করা হয়, ট্রাম্প নিজেই এই মহিষের প্রশংসা করেছেন এবং বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। পোস্টটি হাজার হাজার লাইক ও শেয়ার পায়। তবে সে বিষয়টি ভুয়া, কারণ ট্রাম্প এই পোস্ট করেননি। তার ট্রুথ সোশ্যালে এই ধরনের কোনো পোস্টের অস্তিত্ব নেই।

উল্লেখ্য, বাংলাদেশে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি বিশেষ প্রজাতির মহিষ সত্যিই ঈদুল আযহার আগে ভাইরাল হয়েছিল এবং রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমে সেটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই বাস্তব ঘটনাকে কাজে লাগিয়েই ভুয়া পোস্টটি তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয় ‘পাতানো’, দাবি ট্রাম্পের

প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয় ‘পাতানো’, দাবি ট্রাম্পের

‘এআই’ নাম বদলে ‘এসআই’ চাচ্ছেন ট্রাম্প, স্লোভেনিয়া কেন আলোচনায়?

‘এআই’ নাম বদলে ‘এসআই’ চাচ্ছেন ট্রাম্প, স্লোভেনিয়া কেন আলোচনায়?

নোবেল পুরস্কার না দেওয়ায় নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প

নোবেল পুরস্কার না দেওয়ায় নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প

ইরানে হামলার চাপ নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প

ইরানে হামলার চাপ নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প

মার্কিন-ইরান দ্বন্দ্ব, আঞ্চলিক অস্থিরতা এবং কূটনীতির শেষ চাল

মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি মার্কিন-ইরান দ্বন্দ্ব, আঞ্চলিক অস্থিরতা এবং কূটনীতির শেষ চাল

আরও পড়ুন

‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’

‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’

মানিক পশারীর বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য দিলেন মাসুদ সাঈদী

মানিক পশারীর বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য দিলেন মাসুদ সাঈদী

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তাশরীফ

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তাশরীফ

ফেসবুক পোস্টে দাবি এনসিপি নেতার ঢাবির সূর্যসেন হল শাখা শিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন

ঢাবির সূর্যসেন হল শাখা শিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম