Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম মাদানী

রুমিন ফারহানা বা ফজলুর রহমানকে বাইরের ‘এজেন্ট’ মনে করি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম

রুমিন ফারহানা বা ফজলুর রহমানকে বাইরের ‘এজেন্ট’ মনে করি

রুমিন ফারহানা, রফিকুল ইসলাম ও ফজলুর রহমান। ফাইল ছবি

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা বন্ধের ঘটনা নিয়ে জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যে আলেমরা কেন ক্ষুব্ধ—সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ব্যাখ্যামূলক স্ট্যাটাসে তুলে ধরেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

শনিবার দিনগত রাত (২৯ আগস্ট) ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাস পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

“যারা বলার চেষ্টা করছেন—এই হুজুররা হাসানাতের বেলায় এত চেতছে, অথচ ফজলুর রহমান, রুমিন ফারহানা বা অন্য কেউ বললে তো এত চেতে না, তাহলে তো এরা ফান্ডিং আন্দোলন করে! 

আমরা যদি প্রশ্ন করি—সবাই রাজুতে আসেন বলার পর রুমিন ফারহানা বা ফজলুর রহমানের ডাকে কোনো মাদ্রাসা ছাত্ররা গিয়েছিল শাহবাগে? কিংবা আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনে কার ডাকে স্কুলের পাশাপাশি মাদ্রাসান ছাত্ররা গিয়েছিল?

আমাকে ফোনে একদিন হাসনাত ভাই বললেন, ‘ভাই, জরুরি ঢাকা আসেন, হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।’ আমি তখন অবাক—এই পরিস্থিতিতে উনি আমার নাম্বার কোথায় পেলেন!

আমিও সোজা চলে গেলাম, সঙ্গে যারা ছিল তাদের নিয়ে গিয়ে দেখলাম, শাহবাগে অনেক মাদ্রাসা ছাত্ররাও সেখানে উপস্থিত! পরবর্তীতে তো দেশ স্বাভাবিক হলে উনার বাড়িতে উনার দাওয়াতে মাহফিলেও গিয়েছি।

রুমিন ফারহানা বা ফজলুর রহমান—এ ধরনের লোক পায়ে ধরে সারাদিন পড়ে থাকলেও আমরা কোথাও যাব না। এদের আমরা বাইরের এজেন্ট মনে করি। এদের বক্তব্যের মাঝে মধ্যে প্রতিবাদ করি, আবার করিও না!

কিন্তু যাদের সঙ্গে আমাদের এত সম্পর্ক, যাদের সঙ্গে হাতে-হাত রেখে আন্দোলন করলাম, যাদের বিপদে দোয়া করি, যাদের দুর্দিনে আমরা পাশে দাঁড়াই, তারাও আমাদের পাশে দাঁড়ায়!

খেয়াল করলে দেখবেন হাসানাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী বা নাহিদ ইসলামরা যখন কোনো মাদ্রাসায় যায় বা মসজিদে যায়, ছাত্ররা কী পরিমাণ সম্মান করে ও মোহাব্বত দেখায়, একেবারে তারা তাদের নিজেদের লোক মনে করে।

এখন সেই মানুষগুলো যখন সংসদের মতো জায়গায় এভাবে না জেনে, না শুনে বক্তব্য দিলে কষ্ট তো লাগবেই! আওয়ামী লীগ বিএনপিতে থাকা শাহবাগি মার্কা কথা বলা বিদেশি এজেন্টদের কথা শুনলে মনে হয়—ওহ, এ আর নতুন কী? এরা তো চিহ্নিত কালপ্রিট!

আর যাদের ডাকে আমরা যাই, যাদের প্রতি মোহাব্বত রাখি, তারা এমন করলে মনে হয় বেঈমানি! ওপেন শত্রুতা সহ্য হয়, মোনাফেকি না!”

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: ফজলুর রহমান

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডার ঘটনায় পুলিশের জিডি

থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডার ঘটনায় পুলিশের জিডি

‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’, লোকজন নিয়ে থানার ওসিকে রুমিন ফারহানা

‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’, লোকজন নিয়ে থানার ওসিকে রুমিন ফারহানা

এবার সেই ছবি নিজেই পোস্ট করলেন রুমিন ফারহানা, সমালোচকদের দিলেন কড়া বার্তা

এবার সেই ছবি নিজেই পোস্ট করলেন রুমিন ফারহানা, সমালোচকদের দিলেন কড়া বার্তা

আরও পড়ুন

দেলাওয়ারকে অভিনন্দন জানিয়ে যা বললেন ফাহাম আব্দুস সালাম

দেলাওয়ারকে অভিনন্দন জানিয়ে যা বললেন ফাহাম আব্দুস সালাম

অনুতপ্ত হয়ে তাশরীফের বাবা বললেন ‘আমারে একটা বড় শয়তানে ধরছে’

‘আমারে একটা বড় শয়তানে ধরছে’

মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান

মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান

‘গোলাম পরওয়ারকে রক্ষা করতে গেলে জামায়াতকেও দায় নিতে হবে’

‘গোলাম পরওয়ারকে রক্ষা করতে গেলে জামায়াতকেও দায় নিতে হবে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম