Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

‘বাংলাদেশিদের সুন্দরী প্রতিযোগিতায় ঢুকতে দেওয়া উচিত না’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ এএম

‘বাংলাদেশিদের সুন্দরী প্রতিযোগিতায় ঢুকতে দেওয়া উচিত না’

ফাহাম আব্দুস সালাম। ফাইল ছবি

Advertisement

বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতাগুলোতে দেশপ্রেম চাপিয়ে দেওয়ার সমালোচনা করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। তার দাবি, সুন্দরী প্রতিযোগিতায় নারীর সৌন্দর্যের পাশাপাশি জাতীয়তাবাদী আবেগ যুক্ত করে মানুষের স্বাভাবিক নারীপ্রেমকে বিভক্তিমূলক দেশপ্রেমের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন ফাহাম আব্দুস সালাম।

পোস্টে ফাহাম আব্দুস সালাম লেখেন, ‘বাংলাদেশিদের কোনো সুন্দরী প্রতিযোগিতায় ঢুকতে দেওয়া উচিত না। নারীপ্রেম কম-দেশপ্রেম চাগায় উঠে বেশি।’

তিনি ব্যঙ্গ করে বলেন, ‘এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে একজন ছেলে সবচেয়ে সুন্দরী মেয়েকে ভালোবেসে ফেলতে পারবে না; বরং ভালোবাসতে হবে বাংলাদেশের পতাকাকে। সুন্দরীদের মধ্যে লাল-সবুজ পতাকা আঁকা মেয়েটিকে ভোট দেওয়াই যেন দায়িত্ব হয়ে দাঁড়ায়। সুন্দরী প্রতিযোগিতার ভোট চাওয়ার বিষয়টিও ব্যঙ্গ করে তিনি লেখেন, ‘তারপর দুগ্গা এসএমএস দিন বলে ভিক্ষা করবে।’

ফাহাম আব্দুস সালামের ভাষ্য, ‘ছেলেরা সাধারণত কোনো সুন্দরী মেয়ের দেশ, জাতি বা ধর্ম বিবেচনা না করেই তাকে ভালোবাসতে পারে। নারীপ্রেমের এই অসাম্প্রদায়িক প্রবণতার মধ্যে সুন্দরী প্রতিযোগিতাগুলো বিভক্তিমূলক দেশপ্রেম ও ঔচিত্যবোধ ঢুকিয়ে দিয়েছে।’

তিনি অভিযোগ করেন, ‘এ ধরনের আয়োজন ছেলেদের হৃদয়কে কলুষিত করেছে। পোস্টের শেষাংশে সমাজের নিম্নবিত্ত শ্রেণিকে ইঙ্গিত করে ব্যঙ্গাত্মক মন্তব্য করে তিনি লেখেন, ‘গরীবরা এমনিভাবে সব কিছুর এসেন্স ধ্বংস করে দেয়।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘বাংলাদেশিদের সুন্দরী প্রতিযোগিতায় ঢুকতে দেওয়া উচিত না’

‘বাংলাদেশিদের সুন্দরী প্রতিযোগিতায় ঢুকতে দেওয়া উচিত না’

সাকা চৌধুরীকে নিয়ে ছোট ভাইয়ের হৃদয়ছোঁয়া পোস্ট

সাকা চৌধুরীকে নিয়ে ছোট ভাইয়ের হৃদয়ছোঁয়া পোস্ট

স্বামীকে ‘বন্ধু’ সম্বোধন করে দীপ্তির পোস্ট

স্বামীকে ‘বন্ধু’ সম্বোধন করে দীপ্তির পোস্ট

‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’

‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম