Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

খোকা তুমি ফিরে এসো, মেজর আখতারের স্ট্যাটাস ভাইরাল

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯, ১১:৩৬ এএম

খোকা তুমি ফিরে এসো, মেজর আখতারের স্ট্যাটাস ভাইরাল

Advertisement

 

গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান।  

তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে দেয়া হলো-

‘খোকা তুমি ফিরে এস।

খোকা মনে রেখ নায়ক হতে হলে ভয়কে জয় করতে হবে।

আমাদের নেতা সাদেক হোসেন খোকা সুদূর মার্কিনমুলুকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজকে হেরে যাচ্ছেন। প্রতিটি মানুষের জীবনের অতিস্বাভাবিক পরিসমাপ্তির নাম মৃত্যু। 

খোকা সাহেবের জীবনেও সেই পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে, যা কোনো অসম্মানের নয়। কিন্তু একজন রাজনৈতিক নেতা খোকার মৃত্যু বেদনাদায়ক ও রাজনৈতিক পরাজয়। 

খোকার তো এভাবে পরাজিত হওয়ার কথা ছিল না। তিনি শুধু রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন এ দেশের মহান মুক্তিযোদ্ধা, যার অবদান আজকের স্বাধীন বাংলাদেশ। 

খোকার মৃত্যু বিদেশে হতে পারে সেটি কোনো অসম্মানের নয়। কিন্তু মৃত্যুর পর খোকার মরদেহ বাংলাদেশের মাটিতে দাফন হবে না এটি মেনে নেয়া যায় না। 

আজকে মৃত্যুর মুখোমুখি হয়ে খোকা সাহেবের এই যে আকুতি, এই যে দুঃখ-বেদনা, দেশে তার লাশ নিয়ে আসার অনুনয়-বিনয় বা ছলচাতুরি, তার তো কোনো প্রয়োজন নেই ও ছিল না। 

খোকা তো এখনও বেঁচে আছে এবং ডাক্তার তাকে আরও তিন সপ্তাহ বেঁচে থাকবে বলে আশ্বাস দিয়েছেন। তা হলে দেশের মাটিতে দাফনের আকুতি কেন? 

খোকা সাহেব কি পারেন না বা পারলেন না হাসপাতাল থেকে বের হয়ে বিমানের টিকিট নিয়ে সোজা ঢাকা চলে আসতে? জনগণ দেখত কে তাকে বাধা দেয়?

অপরাধী মন সব সময় দুর্বল থাকে। যে খোকাকে জনগণ ২০০১ সাল পর্যন্ত চিনত ও জানত সেই খোকার পরিবর্তন হয়ে গেছে ক্ষমতার রাজনীতি করার পর। 

মুক্তিযোদ্ধা খোকার অস্বাভাবিক মৃত্যু হয়ে গেছে ঢাকা মহানগরের মেয়র হয়ে অন্যায় ও অপরাধের সঙ্গে মিশে গিয়ে। যে খোকাকে জনগণ ভালোবাসতো সেই খোকা জনগণের কাছে ঘৃণীত হয়ে গিয়েছিল মেয়রের ক্ষমতা অপব্যবহার ও অপপ্রয়োগের কারণে। যার মাসুল দিতে হচ্ছে দেশের মাটির জন্য মৃত্যুর শয্যায় কেঁদে কেঁদে।

এখনও সময় আছে। খোকাকেই এখন সিদ্ধান্ত নিতে হবে। অপরাধীর মতো বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে নাকি বীরের বেশে দেশে এসে এমনকি জালিমের কারাগারে হলেও নিজের স্বাধীন করা দেশে মৃত্যুকে বীরের মতো আলিঙ্গন করে নেবে। 

জনগণ খোকাকে ক্ষমা করে দিয়েছে এবং এখনও খোকাকে ভালোবাসে, যা ইতিমধ্যে জনগণ প্রকাশ করেছে। 

তাই খোকাকে বলব- হাসপাতালের বিছানায় শুয়ে পরাজিত ও কাপুরুষের মতো মৃত্যুকে না মেনে নিয়ে ফিরে আসো বন্ধু। 
দেখ জনগণ তোমার পাশে থাকে কিনা। বন্ধু খোকাকে বলছি- ভুলে যেও না সেই সাহসী বীরদের কথা। ভয়ের পরেই জয় থাকে। 

তোমার এখন কীসের ভয় বন্ধু। এসো, চলে এসো, দেশে এসো, জনগণ তোমাকে শেষ বিদায় জানাতে অপেক্ষায়। 

জনগণ জীবিত খোকাকে দেশের মাটিতে দেখতে চায়। অপরাধী খোকার মৃতদেহ জনগণ দেশের মাটিতে দেখতে চায় না।

খোকাকে জনগণ ভালোবাসে তার প্রমাণ জনগণ জীবন্ত খোকাকে দেখতে চায়। ডাক্তারের আশ্বাস মতো খোকা হয়তো আরও সপ্তাহ দুয়েক বাঁচবে।

তাই খোকার কাছে আমাদের বিনীত আহ্বান- অন্তত শেষ একটি সপ্তাহ দেশের মাটিতে কাটাক। যদি হয় সেটি জালিম শাসকের জেলখানাও হয়, তবু তো সেটি বাংলাদেশের মাটিতে। খোকা তুমি ফিরে এসো।’

Advertisement

খোকা মেজর আখতার

Advertisement

আরও পড়ুন

চাকরি পাওয়ার পর আক্ষেপের শেষ নেই তরুণীর! দেখুন ভিডিও

চাকরি পাওয়ার পর আক্ষেপের শেষ নেই তরুণীর! দেখুন ভিডিও

‘মমতাজ আ.লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে’

‘মমতাজ আ.লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে’

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান

ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম