Logo
Logo
×

Advertisement

খেলা

সাবেক সভাপতি ফারুক বিসিবির নতুন সহ-সভাপতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:১৭ পিএম

সাবেক সভাপতি ফারুক বিসিবির নতুন সহ-সভাপতি

বিসিবির নতুন সহ-সভাপতি ফারুক আহমেদ। ফাইল ছবি

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথমে ২৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। পরে পরিচালকদের ভোটে বোর্ড সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আর সহ-সভাপতি পদ পেয়েছেন, বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।

গত মে মাসের শেষ সপ্তাহে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন আমিনুল। তখন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে ফারুক আহমেদকে সরিয়ে তাকে সভাপতি করা হয়। তবে নির্বাচনের মাধ্যমে ফারুক আহমেদ ফের বোর্ডে ফিরেছেন।

বিসিবির সর্বশেষ ভোটে দুজন সহসভাপতি ছিলেন ফাহিম সিনহা ও নাজমূল আবেদীন। তাদের মধ্যে ফাহিম এবার মনোনয়নপত্র জমা দিলেও প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আর নাজমূল ঢাকা জেলা থেকে কাউন্সিলর হয়ে একই বিভাগের পরিচালক হয়েছেন।

প্রসঙ্গত, সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে চলে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ। তামিম ইকবালসহ বেশ কয়েকজন হেভিওয়েট পরিচালক পদপ্রার্থী বিভিন্ন অভিযোগ তুলে এই নির্বাচন বয়কট করেছেন। এছাড়া নির্বাচনে ১৫টি বিতর্কিত ক্লাবের ভোটাধিকারের বিষয়টি গড়িয়েছিল আদালত পর্যন্ত। শেষ পর্যন্ত উচ্চ আদালত ক্লাবগুলোর কাউন্সিলরশিপ বহালের নির্দেশ দিলে তারাও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেটের উইকেটেও একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন

সিলেটের উইকেটেও একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন

‘উদীয়মানদের’ এশিয়া কাপ দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সি সাব্বির

‘উদীয়মানদের’ এশিয়া কাপ দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সি সাব্বির

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে কমিটি গঠন

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে কমিটি গঠন

নাহিদার নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা

নাহিদার নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা

জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা

জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা

চোটের শঙ্কায় নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত মারুফা

চোটের শঙ্কায় নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত মারুফা

আরও পড়ুন

পর্দা উঠল ‘আমেজহীন’ সাফ চ্যাম্পিয়নশিপের

পর্দা উঠল ‘আমেজহীন’ সাফ চ্যাম্পিয়নশিপের

সিলেটের উইকেটেও একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন

সিলেটের উইকেটেও একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন

ব্রাজিলে ফুটবল ম্যাচে মারামারি, ৫৩ লাল কার্ডের বিশ্ব রেকর্ড

ব্রাজিলে ফুটবল ম্যাচে মারামারি, ৫৩ লাল কার্ডের বিশ্ব রেকর্ড

শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম