Logo
Logo
×

Advertisement

খেলা

হারের পুরো দায় নিচ্ছেন কাবরেরা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১১:৫২ এএম

হারের পুরো দায় নিচ্ছেন কাবরেরা

হাভিয়ের কাবরেরা। সংগৃহীত ছবি

Advertisement

হংকং চায়নার বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে এশিয়ান কাপ বাছাইয়ের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি হামজাদের হয়নি। রেফারির শেষ বাঁশি বাজার স্তম্ভিত হয়ে যায় লাল-সবুজের দল। এমন হারে অনেকেই দায় দিচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরার কৌশলের ওপর।

৪-৩ গোলে হারার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ কাবরেরা বলেন, ‘আমি সব দায় নিচ্ছি, পুরো টিমও নিচ্ছে। সবচেয়ে বেশি দায় আমারই।’

বাংলাদেশ এই ম্যাচে শুরুতে হামজা চৌধুরীর গোলে এগিয়ে গিয়েও পরে ৩-১ গোলে পিছিয়ে যায় আবার। যোগ করা সময়ে শমিত সোমের গোলে সমতায় ফিরে ১ পয়েন্ট নিয়ে ফেরার আশা করছিল বাংলাদেশ। সে আশাও শেষ হয়ে যায় ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল খেয়ে।

ম্যাচে বাংলাদেশের ভুলগুলো ছিল চোখে পড়ার মতো। হংকংয়ের গোলগুলো হয়েছে বাংলাদেশের ভুল থেকেই। তবে কাবরেরা এত শুধু ডিফেন্ডারদের দোষ দিতে রাজি নয়। কাবরেরা বলেন, ‘আমার কাছে এটা শুধুই ডিফেন্ডারদের দোষ নয়। কারণ, গোলের পরিস্থিতিগুলো শুধুই ডিফেন্ডারদের ওপর নির্ভর করছিল না। একদম শেষ মুহূর্তে একটা অপ্রয়োজনীয় ভুল আমাদের বিপদে ফেলে দিয়েছে।’

এই হারে এশিয়ান কাপ বাছাইয়ের তিন রাউন্ড শেষে দুই হার আর এক ড্রয়ে এক পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চার নম্বরে আছে বাংলাদেশ। ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ নিয়ে আশাবাদী বাংলাদেশ কোচ। আপাতত মনোযোগ তাই সেখানেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড

গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড

হামজার লাল কার্ডে ক্ষুব্ধ কোচ, রেফারির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা

হামজার লাল কার্ডে ক্ষুব্ধ কোচ, রেফারির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা

‘সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ’, বিশ্বাস হামজা চৌধুরীর

‘সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ’, বিশ্বাস হামজা চৌধুরীর

দেড় বছরে হামজা চৌধুরীর প্রায় ৫ হাজার জার্সি বিক্রি

দেড় বছরে হামজা চৌধুরীর প্রায় ৫ হাজার জার্সি বিক্রি

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরী

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরী

আরও পড়ুন

৪০০ রানের স্বপ্ন উইকহ্যামের, পাত্তা দিচ্ছেন না তাসকিন

৪০০ রানের স্বপ্ন উইকহ্যামের, পাত্তা দিচ্ছেন না তাসকিন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম