টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরী
Advertisement
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
হামজা চৌধুরী
|
ফলো করুন |
|
|---|---|
গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করেছে। হামজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যুক্ত করার মধ্যদিয়ে ফুটবল ও তরুণ প্রজন্মের সঙ্গে টেকনোর সম্পৃক্ততা আরও জোরদার হবে। হামজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশ আমার কাছে খুবই বিশেষ। এখানকার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা সত্যিই অসাধারণ। টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। সবসময় সামনে এগিয়ে যাওয়া এবং নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার যে বিশ্বাস, সেটির সঙ্গে আমি নিজেকে মেলাতে পারি। সামনে ভক্তদের জন্য একসঙ্গে দারুণ কিছু করার অপেক্ষায় আছি।’
