Logo
Logo
×

Advertisement

খেলা

লেস্টার সিটি ছেড়ে আজারবাইজানের ক্লাবে যোগ দিচ্ছেন হামজা?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:২৭ পিএম

লেস্টার সিটি ছেড়ে আজারবাইজানের ক্লাবে যোগ দিচ্ছেন হামজা?

Advertisement

ইংল্যান্ডে দীর্ঘ সময় কাটানোর পর নতুন ঠিকানার পথে এগোচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। গুঞ্জন উঠেছে, আজারবাইজান প্রিমিয়ার লিগের ক্লাব সাবাহ এফসি তাকে দলে ভেড়াতে আগ্রহী। দেশটির ক্রীড়া সংবাদমাধ্যমের দাবি, ব্যক্তিগত শর্ত নিয়ে হামজা ও ক্লাবের মধ্যে ইতোমধ্যেই সমঝোতা হয়েছে। তবে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে দলবদলের ঘোষণা দেয়নি।

আজারবাইজানের সংবাদমাধ্যম অফসাইডপ্লাসের তথ্য অনুযায়ী, হামজা লেস্টার সিটির সঙ্গে সম্পর্ক শেষ করে সাবাহ এফসিতে যোগ দেওয়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন। যদিও আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন না হওয়ায় বিষয়টি নিশ্চিত বলা যাচ্ছে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে হামজাকে দলে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল সাবাহ এফসি। আলোচনা শেষে ব্যক্তিগত শর্তে দুই পক্ষ একমত হয়েছে বলে জানা গেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে আগামী মৌসুমে আজারবাইজানের ক্লাবটির জার্সিতেই দেখা যেতে পারে বাংলাদেশি এই মিডফিল্ডারকে।

গত মৌসুমে লেস্টার সিটির মূল দলে না খেলে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন হামজা। এর আগে ওয়াটফোর্ডেও লোনে খেলেছিলেন তিনি। তবে তার ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে লেস্টার সিটির হয়েই।

২০২১ সালে লেস্টারের হয়ে এফএ কাপ জয়ের পাশাপাশি এফএ কমিউনিটি শিল্ডও জিতেছিলেন হামজা। এছাড়া ২০২৩–২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে লেস্টারের গুরুত্বপূর্ণ স্কোয়াড সদস্য ছিলেন তিনি। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বর্তমানে তার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।

হামজা শেষ পর্যন্ত সাবাহ এফসিতে যোগ দিলে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সুযোগও তৈরি হবে। আজারবাইজানের বর্তমান লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি ইতোমধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের প্রথম দুই ধাপ সফলভাবে অতিক্রম করে তৃতীয় বাছাইপর্বে পৌঁছেছে। ফলে এই দলবদল সম্পন্ন হলে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে মাঠে নামার সম্ভাবনাও থাকবে বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ফুটবলারের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেড় বছরে হামজা চৌধুরীর প্রায় ৫ হাজার জার্সি বিক্রি

দেড় বছরে হামজা চৌধুরীর প্রায় ৫ হাজার জার্সি বিক্রি

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরী

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরী

হামজার অভিষেকের দিনেই শেফিল্ডের নাটকীয় জয়

হামজার অভিষেকের দিনেই শেফিল্ডের নাটকীয় জয়

২১ বছরের সম্পর্ক শেষ, নতুন ঠিকানায় বাংলাদেশের হামজা

২১ বছরের সম্পর্ক শেষ, নতুন ঠিকানায় বাংলাদেশের হামজা

টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরী

টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরী

আরও পড়ুন

প্রথমার্ধেই চার গোল দিল ব্রাজিল-অস্ট্রেলিয়া, দুই গোলের সমতা

প্রথমার্ধেই চার গোল দিল ব্রাজিল-অস্ট্রেলিয়া, দুই গোলের সমতা

কোহলির চোখে সেরা যারা

কোহলির চোখে সেরা যারা

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

১১১ বছর পর ইতালির একাদশে একসঙ্গে দুই ভাইয়ের নাম

১১১ বছর পর ইতালির একাদশে একসঙ্গে দুই ভাইয়ের নাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম