Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

Advertisement

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে স্পেন। ম্যাচ শেষে আবেগঘন এক মুহূর্তে লিওনেল মেসির সঙ্গে দেখা যায় স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে। সেই সাক্ষাতের সময় মেসিকে ঠিক কী বলেছিলেন, এবার তা নিজেই জানিয়েছেন ইয়ামাল।

ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ফেরান তোরেসের গোলে জয় নিশ্চিত করে স্পেন। মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বকাপ জয়ের স্বাদ পান ইয়ামাল। অন্যদিকে, ৩৯ বছর বয়সি মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা হয় হতাশাজনক পরাজয়ের মধ্য দিয়ে।

শিরোপা জয়ের আনন্দে স্পেনের খেলোয়াড়েরা যখন উদযাপনে ব্যস্ত, তখন ইয়ামাল মেসির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেন। পরে ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই মুহূর্তের কথা বলতে গিয়ে ইয়ামাল জানান, তিনি মেসিকে বলেছিলেন, ‘ফুটবলের জন্য তুমি যা কিছু দিয়েছ, তার জন্য তোমাকে ধন্যবাদ।’

মেসি ও ইয়ামালের সম্পর্ক নিয়ে আরও একটি ছবি বহু বছর ধরেই আলোচনায়। শিশুবয়সে ইয়ামালকে গোসল করানোর সময় মেসির তোলা সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দুজনকে নিয়ে নানা তুলনা শুরু হয়।

তবে ছবিটি প্রকাশ্যে আসুক, শুরুতে তা চাননি ইয়ামাল। তার বাবা ফেসবুকে ছবিটি পোস্ট করার পর সেটি সরিয়ে দিতে বলেছিলেন তিনি। ইয়ামালের আশঙ্কা ছিল, মানুষ তাকে তার নিজের পরিচয়ে না দেখে সবসময় মেসির সঙ্গে তুলনা করবে।

এ প্রসঙ্গে ইয়ামাল বলেন, তিনি নিজের পরিচয়েই প্রতিষ্ঠিত হতে চেয়েছেন। তার ভাষায়, ‘আমি লামিনে হতে চেয়েছিলাম, মেসি হতে নয়। আমি শুধু নিজের জায়গায় যতটা দূর যেতে পারি, যেতে চেয়েছিলাম।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসিকেই সর্বকালের সেরা মানেন ইয়ামাল

মেসিকেই সর্বকালের সেরা মানেন ইয়ামাল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

মাত্র ২ ঘণ্টায় মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট বিক্রি শেষ

মাত্র ২ ঘণ্টায় মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট বিক্রি শেষ

মেসিকে পাওয়া আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা: স্কালোনি

মেসিকে পাওয়া আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা: স্কালোনি

মেসি-নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কারা পরবেন?

মেসি-নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কারা পরবেন?

আরও পড়ুন

কোহলির চোখে সেরা যারা

কোহলির চোখে সেরা যারা

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

১১১ বছর পর ইতালির একাদশে একসঙ্গে দুই ভাইয়ের নাম

১১১ বছর পর ইতালির একাদশে একসঙ্গে দুই ভাইয়ের নাম

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম