Logo
Logo
×

Advertisement

খেলা

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ এএম

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

সংগৃহীত

Advertisement

ফুটবলার হিসেবে যেমন দারুণ শুরু করেছিলেন, কোচ হিসেবেও তেমনই স্মরণীয় শুরু হতে যাচ্ছে জিনেদিন জিদানের। ফ্রান্সের নতুন কোচের দায়িত্ব নিয়েই তিনি দেশের ফুটবল ইতিহাসে বিরল এক জায়গায় নাম লিখিয়েছেন।

সোমবার নেশনস লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এই জয়ে নতুন এক কীর্তি গড়েছেন জিদান। পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান স্ট্যাটস ফুটের তথ্য অনুযায়ী, ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই আনুষ্ঠানিক ম্যাচেই জয় পাওয়া চতুর্থ কোচ তিনি। এর আগে এই কীর্তি ছিল হেনরি গুয়েরিনের (১৯৬৪), হেনরি মিচেলের (১৯৮৪) ও আইমে জ্যাকের (১৯৯৪)। ৩২ বছরে কোনো নতুন কোচ এই কাজ করতে পারেননি।

দিদিয়ের দেশমের জায়গায় দায়িত্ব নিয়ে জিদান নিজের প্রথম ম্যাচেই জেতেন। তুরস্কের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচে ফ্রান্স ১-০ গোলে জিতেছিল। আগামী ২ অক্টোবর গ্রুপের তৃতীয় ম্যাচে ফ্রান্স খেলবে ইতালির বিপক্ষে।

দেশমের কোচিং ক্যারিয়ার অবশ্য এমন জয়জয়কার শুরু দিয়ে হয়নি। তার অধীনে ফ্রান্স গত তিন বিশ্বকাপের দুটিতে ফাইনালে উঠেছিল, একবার চ্যাম্পিয়নও হয়েছিল। কিন্তু ২০১২ সালের আগস্টে উরুগুয়ের বিপক্ষে নিজের প্রথম প্রীতি ম্যাচে তিনি গোলশূন্য ড্র করেছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের অভিষেকের আগে ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা

জিদানের অভিষেকের আগে ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা

‘ঠিক যেন সিনেমা’

‘ঠিক যেন সিনেমা’

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

ফরাসি ফুটবলের পুরোনো নিয়ম বদলে জিদানের নতুন পথচলা

ফরাসি ফুটবলের পুরোনো নিয়ম বদলে জিদানের নতুন পথচলা

আরও পড়ুন

বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি

বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

টসের আগেই বাংলাদেশ জানল, সেমিফাইনালে তারা

টসের আগেই বাংলাদেশ জানল, সেমিফাইনালে তারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম