Logo
Logo
×

Advertisement

খেলা

চোটে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

চোটে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি

সংগৃহীত ছবি

Advertisement

ডান উরুর পুরোনো চোটের সমস্যা আবারও মাথাচাড়া দিয়ে ওঠায় ফ্রান্স জাতীয় দলের স্কোয়াড থেকে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাকে ক্লাবে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

বৃহস্পতিবার ইতালির বিপক্ষে নেশনস লিগের ম্যাচ খেলবে ফ্রান্স। এরপর রোববার নিজেদের মাঠে তুরস্কের মুখোমুখি হবে দলটি। তবে চোটের কারণে গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচে পাওয়া যাবে না চুয়ামেনিকে।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এফএফএফ জানায়, গত বিশ্বকাপের সময় যে ডান উরুর সমস্যায় ভুগেছিলেন, সেই একই জায়গায় আবারও অস্বস্তি অনুভব করছেন এই মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদের মেডিকেল টিমের সঙ্গে আলোচনা এবং খেলোয়াড়ের পূর্ববর্তী চিকিৎসার ইতিহাস পর্যালোচনা করেই তাকে ক্লাবে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে দলের সঙ্গে অবস্থান করার পর বুধবার মাদ্রিদে ফিরে যাবেন চুয়ামেনি। এদিকে তার পরিবর্তে নতুন কোনো খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেনি ফ্রান্স।

ফলে ইতালি ও তুরস্কের বিপক্ষে মাঝমাঠ সামলানোর দায়িত্বে থাকবেন এদুয়ার্দো কামাভিঙ্গা, ওয়ারেন জাইরে-এমেরি, আদ্রিয়াঁ রাবিও ও লুকাস দা কুনহা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের

৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের

ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের!

ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের!

১৪ মিনিটে ৪ গোল, অবিশ্বাস্য কামব্যাকের রহস্য জানালেন জিদান

১৪ মিনিটে ৪ গোল, অবিশ্বাস্য কামব্যাকের রহস্য জানালেন জিদান

১৩ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স

১৩ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স

ফ্রান্স ফুটবলের ‘ফুলব্যাক সংকটে’ জিদানের পদক্ষেপ

ফ্রান্স ফুটবলের ‘ফুলব্যাক সংকটে’ জিদানের পদক্ষেপ

সেই ইতালিকে এবারও হারানো হলো না জিদানের ফ্রান্সের

সেই ইতালিকে এবারও হারানো হলো না জিদানের ফ্রান্সের

আরও পড়ুন

‘বল টেম্পারিং’ কাণ্ডের পুনরায় তদন্ত চান ক্লার্ক

‘বল টেম্পারিং’ কাণ্ডের পুনরায় তদন্ত চান ক্লার্ক

চোটে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি

চোটে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি

আইপিএল নিলামে নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

আইপিএল নিলামে নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

বাবাকে দেওয়া কথা রাখলেন শেওয়াগপুত্র, খেললেন ১৬০ রানের ইনিংস

বাবাকে দেওয়া কথা রাখলেন শেওয়াগপুত্র, খেললেন ১৬০ রানের ইনিংস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম