Logo
Logo
×

Advertisement

খেলা

ফ্রান্স ফুটবলের ‘ফুলব্যাক সংকটে’ জিদানের পদক্ষেপ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম

ফ্রান্স ফুটবলের ‘ফুলব্যাক সংকটে’ জিদানের পদক্ষেপ

Advertisement

ফ্রান্স জাতীয় দলের রক্ষণভাগের দুই প্রান্তে পর্যাপ্ত মানসম্পন্ন খেলোয়াড় না থাকায় উদ্বিগ্ন কোচ জিনেদিন জিদান। সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে নতুন প্রতিভা খুঁজে বের করে তাদের প্রস্তুত করার জন্য ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনকে (এফএফএফ) উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গত জুলাইয়ে দিদিয়ের দেশমের কাছ থেকে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই ফুলব্যাক পজিশনের ঘাটতিকে বড় দুর্বলতা হিসেবে দেখছেন জিদান। আন্তর্জাতিক ফুটবলে প্রতিপক্ষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং শীর্ষ পর্যায়ে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে দুই প্রান্তে শক্তিশালী খেলোয়াড় থাকা জরুরি বলে মনে করেন তিনি।

সময় গড়ানোর সঙ্গে সমস্যাটি নিজে থেকেই সমাধান হবে—এমনটা ধরে বসে থাকতে চান না ফ্রান্সের কোচ। তাই স্থায়ী সমাধানের পথ খুঁজতে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টেকনিক্যাল ডিরেক্টরেটের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। ন্যাশনাল টেকনিক্যাল ডিরেক্টর হুবার্ট ফুর্নিয়েরের কাছেও নিজের উদ্বেগের বিষয়টি তুলে ধরেছেন জিদান।

জাতীয় দলের ভবিষ্যৎ শক্তিশালী করতে পুরো ফুটবল কাঠামোয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার পক্ষে তিনি। তার লক্ষ্য, এমন একটি কার্যকর খেলোয়াড় তৈরির ব্যবস্থা গড়ে তোলা, যেখান থেকে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী জাতীয় দলের জন্য যোগ্য ফুলব্যাক উঠে আসবে।

তবে আপাতত জিদানের নজর রয়েছে ফ্রান্সের যুব দলগুলোর দিকে। অনূর্ধ্ব-২১ দলের কোচ জেরাল্ড বাতিকল এবং অনূর্ধ্ব-২০ দলের কোচ বার্নার্ড ডিয়োমেদকে ফুলব্যাক পজিশনে সম্ভাবনাময় খেলোয়াড় তৈরির বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি। নতুন প্রজন্মের এমন খেলোয়াড় গড়ে তুলতে চান জিদান, যারা ভবিষ্যতে জাতীয় দলের দুই প্রান্তের ঘাটতি পূরণ করতে পারবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারকে জিদানের ‘টুপি খোলা অভিবাদন’

রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারকে জিদানের ‘টুপি খোলা অভিবাদন’

সেই ইতালিকে এবারও হারানো হলো না জিদানের ফ্রান্সের

সেই ইতালিকে এবারও হারানো হলো না জিদানের ফ্রান্সের

২০ বছর পর মুখোমুখি ইতালি-জিদান, সেই ‘ঢুস’ নিয়ে নেই অনুশোচনা

২০ বছর পর মুখোমুখি ইতালি-জিদান, সেই ‘ঢুস’ নিয়ে নেই অনুশোচনা

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

আরও পড়ুন

ভারত-ব্রাজিল ম্যাচে স্টেডিয়ামে এত বেশি আসন খালি থাকার কারণ কী ছিল?

ভারত-ব্রাজিল ম্যাচে স্টেডিয়ামে এত বেশি আসন খালি থাকার কারণ কী ছিল?

ব্রাজিলের পর উরুগুয়ে ম্যাচে দর্শক ফেরাতে টিকিটের দাম কমাল ভারত

ব্রাজিলের পর উরুগুয়ে ম্যাচে দর্শক ফেরাতে টিকিটের দাম কমাল ভারত

ফ্রান্স ফুটবলের ‘ফুলব্যাক সংকটে’ জিদানের পদক্ষেপ

ফ্রান্স ফুটবলের ‘ফুলব্যাক সংকটে’ জিদানের পদক্ষেপ

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আমিরাতে যাচ্ছেন শান্ত

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আমিরাতে যাচ্ছেন শান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম