Logo
Logo
×

Advertisement

খেলা

যে রেকর্ডে ইয়ামালকে ছুঁতে পারলেন না এমবাপ্পে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

যে রেকর্ডে ইয়ামালকে ছুঁতে পারলেন না এমবাপ্পে

ছবি: সংগৃহীত

Advertisement

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে গোল ও অ্যাসিস্টের হিসাবে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন লামিন ইয়ামাল। বার্সেলোনার এই স্প্যানিশ তরুণের পেছনেই রয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। দুজনের মধ্যে ব্যবধান মাত্র এক গোল অবদানের।

অপটার পরিসংখ্যান অনুযায়ী, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৬টি গোলে অবদান রেখেছেন ইয়ামাল। ১৩টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ১৩টি গোল করিয়েছেন বার্সেলোনার এই উইঙ্গার। অন্যদিকে, এমবাপ্পের নামের পাশে রয়েছে ২৫টি গোল অবদান। রিয়ালের হয়ে ২০ বার প্রতিপক্ষের জালে বল পাঠানোর পাশাপাশি পাঁচটি গোলে সহায়তা করেছেন তিনি।

ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি স্প্যানিশ ফুটবলেও একের পর এক মাইলফলক স্পর্শ করছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের জার্সিতে মাত্র ৭৯ ম্যাচ খেলেই লা লিগায় ৭০ গোলের দেখা পেয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। ২০১৭ সালে বার্সেলোনার হয়ে সমান ৭৯ ম্যাচে একই মাইলফলক স্পর্শ করেছিলেন লুইস সুয়ারেজ। ফলে লা লিগায় দ্রুততম ৭০ গোলের রেকর্ডে সুয়ারেজের পাশে জায়গা করে নিয়েছেন এমবাপ্পে।

২০২৪ সালের গ্রীষ্মে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে বিনা ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে। আটালান্টার বিপক্ষে উয়েফা সুপার কাপের ম্যাচে গোল করে নতুন ক্লাবের হয়ে নিজের গোলযাত্রা শুরু করেন তিনি।

রিয়ালে প্রথম মৌসুমেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন ফরাসি তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ ম্যাচে ৪৪ গোল করে জিতে নেন ইউরোপিয়ান গোল্ডেন শু। পরবর্তী মৌসুমেও গোলের ধারাবাহিকতা বজায় রেখে করেন ৪২টি গোল।

এরপর ২০২৬ সালের এপ্রিলে রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র ১১৬ ম্যাচে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন এমবাপ্পে। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে থেকে গোলদাতাদের তালিকায় নিজের অবস্থান আরও মজবুত করেছেন তিনি।

তবে ব্যক্তিগত অর্জনের এই ধারাবাহিকতার মধ্যেও দলীয়ভাবে হতাশার মুখে পড়েছে রিয়াল। শনিবার রাতে লা লিগার ১৪তম রাউন্ডে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভো আলাভেসের কাছে ২-১ গোলে হেরেছে মাদ্রিদের ক্লাবটি। ম্যাচে এমবাপ্পে একটি গোল করলেও শেষ পর্যন্ত দলকে হার থেকে বাঁচাতে পারেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়ামালকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা

ইয়ামালকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা

লা লিগায় এমবাপ্পে-ইয়ামালের লজ্জার রেকর্ড

লা লিগায় এমবাপ্পে-ইয়ামালের লজ্জার রেকর্ড

পেনাল্টি মিস করাটা ‘অভ্যাস’ হয়ে গেছে এমবাপ্পের

পেনাল্টি মিস করাটা ‘অভ্যাস’ হয়ে গেছে এমবাপ্পের

এমবাপ্পেকে গালি দিয়ে সরকারি চাকরির যোগ্যতা হারালেন সমর্থক

এমবাপ্পেকে গালি দিয়ে সরকারি চাকরির যোগ্যতা হারালেন সমর্থক

এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?

এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?

ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে

ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে

আরও পড়ুন

যে রেকর্ডে ইয়ামালকে ছুঁতে পারলেন না এমবাপ্পে

যে রেকর্ডে ইয়ামালকে ছুঁতে পারলেন না এমবাপ্পে

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মরিনিও, ক্ষমতা প্রদর্শনের অভিযোগ

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মরিনিও, ক্ষমতা প্রদর্শনের অভিযোগ

পাঁচ বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে গ্লাভস জোড়া তুলে রাখলেন মুসলেরা

পাঁচ বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে গ্লাভস জোড়া তুলে রাখলেন মুসলেরা

৩৮ মিনিটে ৫ গোল দিয়ে লিগ ওয়ানে আবদাল্লাহর ইতিহাস

৩৮ মিনিটে ৫ গোল দিয়ে লিগ ওয়ানে আবদাল্লাহর ইতিহাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম