Logo
Logo
×

Advertisement

খেলা

পাঁচ বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে গ্লাভস জোড়া তুলে রাখলেন মুসলেরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

পাঁচ বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে গ্লাভস জোড়া তুলে রাখলেন মুসলেরা

ছবি: সংগৃহীত

Advertisement

দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারসহ বর্ণাঢ্য ফুটবলজীবনের ইতি টানলেন উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। ৪০ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন পাঁচটি বিশ্বকাপে খেলা এই তারকা।

কোপা লিবার্তাদোরেসের ফাইনাল দিয়ে শেষ হলো তার দীর্ঘ খেলোয়াড়ি জীবন। নিজের দেশের মাটিতে মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্তেনারিওতে খেলেছেন ক্যারিয়ারের শেষ ম্যাচ।

তবে শিরোপা জিতে বিদায় নেওয়ার স্বপ্ন পূরণ হয়নি মুসলেরার। ফাইনালে তার দল এস্তুদিয়ান্তেস দে লা প্লাতা ১-০ গোলে হেরেছে ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কাছে। ম্যাচের ৫২তম মিনিটে রামন সোসার করা একমাত্র গোলেই শিরোপা নিশ্চিত করে ব্রাজিলিয়ান দলটি। এটি তাদের চতুর্থ কোপা লিবার্তাদোরেস জয়।

ফাইনালে হারের হতাশা থাকলেও নিজের বিদায় নিয়ে সন্তুষ্ট মুসলেরা। ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, শেষ দিন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেই খুশি। তার মতে, ফলাফল যা-ই হোক, ক্যারিয়ার শেষ করার জন্য এটি ছিল অসাধারণ একটি মুহূর্ত।

পুরো টুর্নামেন্টে দলের পারফরম্যান্সেও সন্তুষ্ট এই গোলরক্ষক। বিশেষ করে নিজ দেশের দর্শকদের সামনে মহাদেশীয় ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার ফাইনালে খেলে ক্যারিয়ার শেষ করতে পারাকে স্মরণীয় অর্জন হিসেবে দেখছেন তিনি।

অবসরের সিদ্ধান্তটি অবশ্য শেষ ম্যাচের পর নেননি মুসলেরা। আগেই এস্তুদিয়ান্তেসের পরিচালনা পর্ষদকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে রেখেছিলেন। স্থানীয় সময় শনিবার (২৮ নভেম্বর) সতীর্থদের কাছ থেকেও আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি।

উরুগুয়ের জাতীয় দলের জার্সিতে মুসলেরার পথচলা শুরু হয়েছিল ২০০৯ সালে। ২০২৬ সাল পর্যন্ত দেশটির হয়ে খেলেছেন ১৩৭টি ম্যাচ। পাঁচটি বিশ্বকাপে (২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬) উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০১১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়েও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।

জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন মুসলেরা। বিশেষ করে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি। ক্লাবটির সমর্থকদের কাছেও ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও আস্থার প্রতীক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উরুগুয়ের কাছে হেরে মেসি-পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

উরুগুয়ের কাছে হেরে মেসি-পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

ব্রাজিলের পর উরুগুয়ে ম্যাচে দর্শক ফেরাতে টিকিটের দাম কমাল ভারত

ব্রাজিলের পর উরুগুয়ে ম্যাচে দর্শক ফেরাতে টিকিটের দাম কমাল ভারত

কলকাতায় পা রেখে ফুটবল ছেড়ে ক্রিকেটে মজল উরুগুয়ে, ছবি ভাইরাল

কলকাতায় পা রেখে ফুটবল ছেড়ে ক্রিকেটে মজল উরুগুয়ে, ছবি ভাইরাল

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ সামনে রেখে ভারতের দল ঘোষণা

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ সামনে রেখে ভারতের দল ঘোষণা

উরুগুয়ের নতুন কোচ হলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

উরুগুয়ের নতুন কোচ হলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন আর্জেন্টিনার

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন আর্জেন্টিনার

আরও পড়ুন

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মরিনিও, ক্ষমতা প্রদর্শনের অভিযোগ

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মরিনিও, ক্ষমতা প্রদর্শনের অভিযোগ

পাঁচ বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে গ্লাভস জোড়া তুলে রাখলেন মুসলেরা

পাঁচ বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে গ্লাভস জোড়া তুলে রাখলেন মুসলেরা

৩৮ মিনিটে ৫ গোল দিয়ে লিগ ওয়ানে আবদাল্লাহর ইতিহাস

৩৮ মিনিটে ৫ গোল দিয়ে লিগ ওয়ানে আবদাল্লাহর ইতিহাস

ক্রাইস্টচার্চে জুরেলের অনন্য কীর্তি

ক্রাইস্টচার্চে জুরেলের অনন্য কীর্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম