Logo
Logo
×

Advertisement

খেলা

ব্রাজিলের পর উরুগুয়ে ম্যাচে দর্শক ফেরাতে টিকিটের দাম কমাল ভারত

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম

ব্রাজিলের পর উরুগুয়ে ম্যাচে দর্শক ফেরাতে টিকিটের দাম কমাল ভারত

কলকাতার ইডেন গার্ডেন্সে উরুগুয়ে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। ছবি- ভিডিও থেকে সংগৃহীত

Advertisement

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের পর এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। মঙ্গলবার (৬ অক্টোবর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

গত ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ভারতের ম্যাচে ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ৫১ হাজারের কিছু বেশি দর্শক। ফলে প্রায় ৩৪ হাজার আসন ফাঁকা ছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে ভারতীয় ফুটবল কর্তৃপক্ষ।

উরুগুয়ে ম্যাচে সি২ ব্লকের দুই পাশের টিকিটের দাম ১ হাজার ৯৯৯ রুপি থেকে কমিয়ে মাত্র ১৯৯ রুপি করা হয়েছে। অর্থাৎ আগের মূল্যের তুলনায় টিকিটের দাম কমেছে ৯০ শতাংশ। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন টিকিট মূল্য জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে গত ৩০ সেপ্টেম্বর কলকাতায় পৌঁছেছে উরুগুয়ে দল। কলকাতায় অবস্থানের সময় দলটির সদস্যদের শহর ঘুরে দেখার পাশাপাশি ক্রিকেট খেলতেও দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে লুকাস তোরেরা ও ডারউইন নুনেজকে ব্যাট-বল হাতে দেখা যায়।

এদিকে গত বছরের ডিসেম্বরে কলকাতায় লিওনেল মেসিকে দেখতে গিয়ে বিশৃঙ্খলার শিকার হওয়া দর্শকদের একটি অংশকে উরুগুয়ের ম্যাচের টিকিট বিনা মূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মেসির ‘দ্য গোট ট্যুর’ দেখতে যারা টিকিট কিনেছিলেন, তারা সেই টিকিট দেখিয়ে উরুগুয়ে ম্যাচের টিকিট পাওয়ার সুযোগ পাবেন।

গত বছর মেসি মাঠে প্রবেশের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিরক্ত হয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন তারকা। এরপর দর্শকদের একাংশ গ্যালারিতে ভাঙচুর করে মাঠে ঢুকে পড়েন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের অভিযোগ

জবাব চাইল সুপ্রিম কোর্ট ভারতের প্রধান নির্বাচন কমিশনারের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের অভিযোগ

ভারত-ব্রাজিল ম্যাচে স্টেডিয়ামে এত বেশি আসন খালি থাকার কারণ কী ছিল?

ভারত-ব্রাজিল ম্যাচে স্টেডিয়ামে এত বেশি আসন খালি থাকার কারণ কী ছিল?

ভিসা থাকলেই ভারতে প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লির হাইকোর্ট

ভিসা থাকলেই ভারতে প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লির হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টের কড়া বার্তা

জ্ঞানেশের বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টের কড়া বার্তা

কেপি প্রদেশে ভারত-সমর্থিত ৩ ‘সন্ত্রাসী’ নিহত: পাকিস্তান

কেপি প্রদেশে ভারত-সমর্থিত ৩ ‘সন্ত্রাসী’ নিহত: পাকিস্তান

লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ: ভারতের বিচারপতি

লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ: ভারতের বিচারপতি

আরও পড়ুন

বেলিংহ্যামের সামর্থ্যে মুগ্ধ ক্রুস, দেখছেন বিশ্বসেরা হওয়ার সম্ভাবনা

বেলিংহ্যামের সামর্থ্যে মুগ্ধ ক্রুস, দেখছেন বিশ্বসেরা হওয়ার সম্ভাবনা

ভারত-ব্রাজিল ম্যাচে স্টেডিয়ামে এত বেশি আসন খালি থাকার কারণ কী ছিল?

ভারত-ব্রাজিল ম্যাচে স্টেডিয়ামে এত বেশি আসন খালি থাকার কারণ কী ছিল?

ব্রাজিলের পর উরুগুয়ে ম্যাচে দর্শক ফেরাতে টিকিটের দাম কমাল ভারত

ব্রাজিলের পর উরুগুয়ে ম্যাচে দর্শক ফেরাতে টিকিটের দাম কমাল ভারত

ফ্রান্স ফুটবলের ‘ফুলব্যাক সংকটে’ জিদানের পদক্ষেপ

ফ্রান্স ফুটবলের ‘ফুলব্যাক সংকটে’ জিদানের পদক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম