Logo
Logo
×

Advertisement

খেলা

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মরিনিও, ক্ষমতা প্রদর্শনের অভিযোগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মরিনিও, ক্ষমতা প্রদর্শনের অভিযোগ

ছবি: সংগৃহীত

Advertisement

জুড বেলিংহ্যামকে লাল কার্ড দেখানোর ঘটনায় রেফারি গিয়ের্মো সোতো গ্রাদোর ওপর চরম অসন্তোষ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিও। শুধু সিদ্ধান্তের সমালোচনাই নয়, রেফারি তারকা খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কঠোর অবস্থান নেন কি না, সেই প্রশ্নও তুলেছেন পর্তুগিজ এই কোচ

শনিবার নিজেদের মাঠে আলাভেসের কাছে মৌসুমের প্রথম হারের পর সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শেষে আলাভেস কোচ কিকে সানচেজ ফ্লোরেসের কৌশলের প্রশংসা করলেও রেফারির ভূমিকা নিয়ে মোটেও সন্তুষ্ট ছিলেন না মরিনিও। বেলিংহ্যামের লাল কার্ডের প্রসঙ্গ টেনে তিনি স্মরণ করিয়ে দেন, এর আগেও এমবাপ্পে ও ভিনিসিয়ুসকে লাল কার্ড দেখিয়েছিলেন একই রেফারি।

মরিনিওর ভাষায়, মাঠে বল ছোড়া কিংবা সময়ক্ষেপণের ক্ষেত্রে রেফারি যথেষ্ট নমনীয় ছিলেন। অথচ রিয়ালের তারকা ফুটবলারদের বেলায় বারবার কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। ২০২৫ সালের এপ্রিলে এমবাপ্পে, একই বছরের জানুয়ারিতে ভিনিসিয়ুস এবং এবার বেলিংহ্যামকে লাল কার্ড দেখানোর বিষয়টি উল্লেখ করেন রিয়াল কোচ।

এ প্রসঙ্গে মরিনিও বলেন, রেফারির মধ্যে নিজের ক্ষমতা প্রদর্শনের প্রবণতা রয়েছে। নিজেকে বিশেষ কিছু হিসেবে প্রমাণ করার চেষ্টা করেন তিনি। এমনকি ব্যঙ্গ করে মরিনিও প্রশ্ন তোলেন, আগামী মৌসুমে তাহলে কি গোলরক্ষক থিবো কোর্তোয়ার লাল কার্ড দেখার পালা আসবে?

বেলিংহ্যামের লাল কার্ডের পাশাপাশি পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ জানিয়েছেন মরিনিও। ম্যাচের বিতর্কিত ঘটনাটি নিয়ে তার নিজেরও সংশয় রয়েছে বলে জানান তিনি। যদিও বেলিংহ্যাম ঘটনাটিকে পেনাল্টি বলে দাবি করেছেন। খেলোয়াড়ের বক্তব্যের প্রতি আস্থা রাখার কথাও জানিয়েছেন রিয়াল কোচ।

তবে হারের জন্য শুধু রেফারির সিদ্ধান্তকেই দায়ী করতে চাননি মরিনিও। দলের শারীরিক সক্ষমতার ঘাটতিকেও পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন তিনি। পাশাপাশি আলাভেসের রক্ষণাত্মক কৌশল যে তাদের কাছে অপ্রত্যাশিত ছিল না, সেটিও স্পষ্ট করেছেন। ম্যাচের আগে অনুশীলনেই এমন কৌশলের মোকাবিলা করার প্রস্তুতি নিয়েছিল রিয়াল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বেলিংহামের লাল কার্ড, টানা ১০ ম্যাচ জেতা রিয়ালকে মাটিতে নামাল আলাভেস

বেলিংহামের লাল কার্ড, টানা ১০ ম্যাচ জেতা রিয়ালকে মাটিতে নামাল আলাভেস

আবারও রিয়ালের কামব্যাক, গোলে ফিরলেন ভিনি

আবারও রিয়ালের কামব্যাক, গোলে ফিরলেন ভিনি

চোটে ছিটকে পড়লেন এনদ্রিক

চোটে ছিটকে পড়লেন এনদ্রিক

দলকে কঠোর পরামর্শ মরিনিওর, একাদশে আসছে তিন পরিবর্তন

দলকে কঠোর পরামর্শ মরিনিওর, একাদশে আসছে তিন পরিবর্তন

লা লিগায় এমবাপ্পে-ইয়ামালের লজ্জার রেকর্ড

লা লিগায় এমবাপ্পে-ইয়ামালের লজ্জার রেকর্ড

প্রতি ১৫ মিনিটে করছেন গোল, এমবাপ্পেদের ছাপিয়ে রিয়ালের নতুন নায়ক এসপি

প্রতি ১৫ মিনিটে করছেন গোল, এমবাপ্পেদের ছাপিয়ে রিয়ালের নতুন নায়ক এসপি

আরও পড়ুন

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মরিনিও, ক্ষমতা প্রদর্শনের অভিযোগ

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মরিনিও, ক্ষমতা প্রদর্শনের অভিযোগ

পাঁচ বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে গ্লাভস জোড়া তুলে রাখলেন মুসলেরা

পাঁচ বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে গ্লাভস জোড়া তুলে রাখলেন মুসলেরা

৩৮ মিনিটে ৫ গোল দিয়ে লিগ ওয়ানে আবদাল্লাহর ইতিহাস

৩৮ মিনিটে ৫ গোল দিয়ে লিগ ওয়ানে আবদাল্লাহর ইতিহাস

ক্রাইস্টচার্চে জুরেলের অনন্য কীর্তি

ক্রাইস্টচার্চে জুরেলের অনন্য কীর্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম