Logo
Logo
×

Advertisement

খেলা

ইতালির বিপক্ষে ম্যাচের আগে ফরাসি শিবিরে বড় ধাক্কা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম

ইতালির বিপক্ষে ম্যাচের আগে ফরাসি শিবিরে বড় ধাক্কা

ছবি: সংগৃহীত

Advertisement

উয়েফা নেশন্স লিগের ম্যাচে ইতালির বিপক্ষে নামার আগে একের পর এক চোটে বিপর্যস্ত সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। অনুশীলন না করায় অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়েও শঙ্কা ছিল। সেটাই সত্য বলে নিশ্চিত করেছেন ফরাসি কোচ জিনেদিন জিদান। তিনি ইতালির বিপক্ষে নিজের অন্যতম প্রধান তারকার ছিটকে পড়ার তথ্য জানিয়েছেন।

২৫ সেপ্টেম্বর নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচে সর্বশেষ খেলেছিলেন এমবাপ্পে। সেদিন তিনি ম্যাচজয়ী গোলও করেন। কিন্তু এরপর বাম হাঁটুতে চোটের কারণে পরবর্তী তিন ম্যাচ মিস করেছিলেন এই তারকা ফরোয়ার্ড। এবার নভেম্বর উইন্ডোর শুরুতেও তিনি একই অভিজ্ঞতার মুখে পড়লেন।

ফরাসি পত্রিকা লে’কিপের প্রতিবেদনে বলা হয়েছে, এমবাপে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন এবং সে কারণে বুধবার জাতীয় দলের অনুশীলনে ছিলেন না। গণমাধ্যমটিকে জিদান জানিয়েছেন, ‘সে কালকে (আজ) মাঠের বাইরে থাকবে। কিছুটা ব্যথা আছে তার এবং যথারীতি আমরা কোনো ঝুঁকি নেব না। যেকোনো খেলোয়াড়কে হারানো দুঃখজনক, কিন্তু এটাই খেলার অংশ। আশা করি এটি বেশি গুরুতর হবে না এবং রোববার (পরবর্তী) ম্যাচের আগে তাকে পাওয়া যাবে।’

এমবাপের চোটের কথা শুনে ইতালিয়ান কোচ রবার্তো মানচিনির খুশিই হওয়ার কথা। সেই প্রসঙ্গ উঠতেই মজার ছলে তিনি বলেন, ‘আমার পরামর্শ সে যাতে ঝুঁকি না নেয়। কারণ সামনে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে। তাই ভালো হয় যদি সে কালকের (আজ) ম্যাচ না খেলে। বিষয়টি বাদ দিলে অবশ্য ফ্রান্সের স্কোয়াডে অনেক ফরোয়ার্ড আছে, যেখানে একজনের চেয়ে অন্যজন ভালো, তাদের মধ্য থেকে বেছে নেওয়ার কাজটাও কঠিন।’    

ইতালি ম্যাচের পর রোববার তুরস্কের বিপক্ষে খেলবে ফ্রান্স। আজ (বৃহস্পতিবার) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে মিলানের সান সিরোয় স্বাগতিক ইতালির আতিথ্য নেবে জিদানের দল। এই ম্যাচের আগে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন পিএসজির ২০ বছর বয়সি মিডফিল্ডার মায়ুলু। তাকে নেওয়া হয়েছে চোটে পড়া অঁরেলিয়ে চুয়ামেনির জায়গায়।

এ ছাড়া চোটের কারণে এই উইন্ডো থেকে ছিটকে গেছেন ফরাসি স্ট্রাইকার মার্কাস থুরামও। তার জায়গায় বোর্নমাউথের ২০ বছর বয়সি ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপিকে ডাকা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে

ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে

চোটে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি

চোটে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি

৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের

৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের

অবসর ভেঙে ফিরছেন রোনালদিনিও, জানা গেল দিনক্ষণ

অবসর ভেঙে ফিরছেন রোনালদিনিও, জানা গেল দিনক্ষণ

ইতিহাসে কখনো যা হয়নি, সেই লজ্জার রেকর্ড দেখল ইতালির ফুটবল

ইতিহাসে কখনো যা হয়নি, সেই লজ্জার রেকর্ড দেখল ইতালির ফুটবল

ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের!

ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের!

আরও পড়ুন

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

ইতালির বিপক্ষে ম্যাচের আগে ফরাসি শিবিরে বড় ধাক্কা

ইতালির বিপক্ষে ম্যাচের আগে ফরাসি শিবিরে বড় ধাক্কা

আজকের খেলা: ১২ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ১২ নভেম্বর ২০২৬

ম্যাচ হেরে সাফের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ শ্রীলঙ্কা কোচের

ম্যাচ হেরে সাফের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ শ্রীলঙ্কা কোচের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম