Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত আইসিসির

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৮:১৭ এএম

বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত আইসিসির

আইসিসি/ফাইল ছবি

Advertisement

ক্রিকেট বিশ্বকাপের দলসংখ্যা বাড়ানো নিয়ে আলোচনা চলছিল বেশ কিছু দিন ধরে। এবার সেই আলোচনা আলোর মুখ দেখল সবশেষ আইসিসি সভায়। নারীদের ওয়ানডে বিশ্বকাপে এখন থেকে খেলবে ১০টি দল। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল বেড়েছে, ১০ থেকে ১২ দলে উন্নীত করা হয়েছে সংখ্যাটি।

সবশেষ নারী বিশ্বকাপ আইসিসিকে বেশ আশার আলো দেখিয়েছে নারী ক্রিকেট নিয়ে। নারীদের ক্রিকেটের জনপ্রিয়তা ও সাফল্যের ধারায় ভর করে ২০২৯ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী ক্রিকেটের এই পরিসর বাড়ানোর ঘোষণা দিয়েছে।

সম্প্রতি শেষ হওয়া নারী বিশ্বকাপে দর্শক ও দর্শনসংখ্যার রেকর্ড হওয়ার পর আইসিসি জানায়, তারা নারী ক্রিকেটের উন্নয়নে আরও বিনিয়োগ করতে আগ্রহী। আইসিসির এক বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি শেষ হওয়া নারী বিশ্বকাপের সাফল্যের ওপর ভিত্তি করে আমরা নারী ক্রিকেটের বিকাশে নতুন পদক্ষেপ নিচ্ছি।’

২০০০ সাল থেকে এখন পর্যন্ত নারী ওয়ানডে বিশ্বকাপে মূল পর্বে খেলেছে মাত্র আটটি দল। ২০২৯ সালের সংস্করণে ১০ দল ৪৮টি ম্যাচ খেলবে। সর্বশেষ বিশ্বকাপে ৮ দল খেলেছিল ৩১টি ম্যাচ।

শুধু ওয়ানডে নয়, আগামী বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকবে ১২ দল। আগের আসরে অংশ নিয়েছিল ১০টি দল।

আইসিসি জানায়, ‘প্রায় তিন লাখ দর্শক সরাসরি মাঠে বসে নারী বিশ্বকাপ উপভোগ করেছেন, যা নারী ক্রিকেট ইতিহাসের রেকর্ড। টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মেও রেকর্ড পরিমাণ দর্শক টুর্নামেন্টটি দেখেছেন। শুধু ভারতে প্রায় ৫০ কোটির বেশি দর্শক ম্যাচগুলো উপভোগ করেছেন।’

এছাড়া আইসিসি নারী ক্রিকেট কমিটির নতুন সদস্যদের অনুমোদন দিয়েছে। কমিটিতে যুক্ত হয়েছেন অ্যাশলে ডি সিলভা, মিতালি রাজ, আমোল মুজুমদার, বেন সোয়ার, শার্লট এডওয়ার্ডস ও সালা স্টেলা সিয়ালে-ভেয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি রউফের, জরিমানা হয়েছে ইংল্যান্ডেরও

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি রউফের, জরিমানা হয়েছে ইংল্যান্ডেরও

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিনে মিরাজ

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিনে মিরাজ

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে তাসকিনের বড় লাফ

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে তাসকিনের বড় লাফ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে তাসকিন, শরিফুল ও তানজিদের উন্নতি

আইসিসি র‍্যাঙ্কিংয়ে তাসকিন, শরিফুল ও তানজিদের উন্নতি

আইসিসি র‍্যাঙ্কিংয়ে স্বর্ণার বড় লাফ, এগিয়েছেন শারমিনও

আইসিসি র‍্যাঙ্কিংয়ে স্বর্ণার বড় লাফ, এগিয়েছেন শারমিনও

আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল এনপিএল

আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল এনপিএল

আরও পড়ুন

শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা

শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

লিসান্দ্রোকে দলে পেতে যে শর্ত দিল বার্সেলোনা

লিসান্দ্রোকে দলে পেতে যে শর্ত দিল বার্সেলোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম