Logo
Logo
×

Advertisement

খেলা

ফলোঅন এড়াতে পারল না আয়ারল্যান্ড, তবু ব্যাটিংয়ে বাংলাদেশ

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০২:১৮ পিএম

ফলোঅন এড়াতে পারল না আয়ারল্যান্ড, তবু ব্যাটিংয়ে বাংলাদেশ

Advertisement

মিরপুর টেস্টের তৃতীয় দিনে আয়ারল্যান্ড ফলো অন এড়াতে পারল না। অলআউট হয়েছে ২৬৫ রানে। ফলোঅন এড়াতে দরকার ছিল ২৭৭। ফলোঅন করানোর সুযোগ থাকলেও বাংলাদেশ সে পথে হাঁটেনি। ব্যাট করতে নেমেছে দ্বিতীয় ইনিংসে।

৫ উইকেট হারিয়ে ৯৮ রানে আগের দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। তবে আজ লরকান টাকার আর স্টিফেন ডোহেনি মিলে এরপর ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করে ৮১ রান। তার মাঝপথে ভূমিকম্পের প্রভাব পড়েছিল মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। খেলা বন্ধ ছিল ৩ মিনিট।

ভূমিকম্পের কারণে এই বিরতির পরই বাংলাদেশ ম্যাচে ফেরে। তাইজুল ইসলাম এক ওভারেই নেন ২ উইকেট। এরপর টাকার লড়েছেন একাই। তবে ওপাশ থেকে সঙ্গও পেয়েছেন ভালোভাবেই। ডোহেনির ৪৬ এর পর জর্ডান নেইল করেন ৪৯ রান। অষ্টম উইকেটে এই নেইলের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন টাকার। তিনি শেষমেশ অপরাজিত থাকেন ৭৫ রানে।

এই লড়াইয়ের পরও শেষ পর্যন্ত ফলো অন এড়ানো হয়নি আইরিশদের। ২৬৫ রানে অলআউট হয়। ২১১ রানের লিড পায় বাংলাদেশ। তাইজুল নেন ৪ উইকেট, খালেদ আহমেদ আর হাসান মুরাদ নেন ২টি করে উইকেট।

ফলো অন করানোর সুযোগ স্বত্বেও বাংলাদেশ অবশ্য ফলো অন করায়নি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। ঝোড়ো শুরুও পেয়ে গেছে ইতোমধ্যেই। প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ৭ ওভারে তুলে ফেলেছে ৪১ রান। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তাওহিদ

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তাওহিদ

সাদমানকে ৯৯ রানে রেখেই শেষ হলো প্রথম দিনের খেলা

সাদমানকে ৯৯ রানে রেখেই শেষ হলো প্রথম দিনের খেলা

আলোকস্বল্পতায় খেলা বন্ধ, সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

আলোকস্বল্পতায় খেলা বন্ধ, সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

ঢাকা টেস্টে নেই, সিলেট টেস্টে ফিরবেন মুশফিক

ঢাকা টেস্টে নেই, সিলেট টেস্টে ফিরবেন মুশফিক

তৃতীয় বাংলাদেশি হিসেবে ১১ হাজারের মাইলফলকে মুমিনুল

তৃতীয় বাংলাদেশি হিসেবে ১১ হাজারের মাইলফলকে মুমিনুল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কারণে বাদ মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কারণে বাদ মুশফিক

আরও পড়ুন

চীনের কাছে নতি স্বীকার এমবাপ্পে, জন সিনাসহ ক্ষমা চাওয়া বিশ্বখ্যাত ক্রীড়াবিদরা

এমবাপ্পে, জন সিনাসহ ক্ষমা চাওয়া বিশ্বখ্যাত ক্রীড়াবিদরা

গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড

গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড

টাকার ভোটে মেসির হার, ব্যালন ডি’অরের ‘সেরাদের সেরা’ রোনালদো!

টাকার ভোটে মেসির হার, ব্যালন ডি’অরের ‘সেরাদের সেরা’ রোনালদো!

দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে চালকের আসনে অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে চালকের আসনে অস্ট্রেলিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম