Logo
Logo
×

Advertisement

খেলা

৪০ বছর বয়সেও রোনালদোর চোখধাঁধানো বাইসাইকেল গোল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০১:১৪ পিএম

৪০ বছর বয়সেও রোনালদোর চোখধাঁধানো বাইসাইকেল গোল

ক্রিস্তিয়ানো রোনালদোর বাইসাইকেল কিক। ছবি: সংগৃহীত

Advertisement

ম্যাচের ফল তখন কার্যত নির্ধারিত,বাকি কেবল রেফারির শেষ বাঁশির অপেক্ষা। ঠিক সেই মুহূর্তে ডান দিক থেকে বক্সে দারুণ এক ক্রস বাড়ান নাওয়াফ। গোলমুখে দৌড়াতে থাকা ক্রিস্তিয়ানো রোনালদো হঠাৎ থেমে গিয়ে শরীর ঘুরিয়ে শূন্যে উঠে নেন অসাধারণ এক বাইসাইকেল কিক। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে বলের নাগাল পেলেও জালে পাঠানো থেকে ঠেকাতে পারেননি। এরপরই কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে গিয়ে রোনালদো করেন তার সেই চিরচেনা উদযাপন।

বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য দৃষ্টিনন্দন গোল উপহার দিয়েছেন রোনালদো। সৌদি প্রো লিগে আল নাসর ও আল খালিজের ম্যাচে পাওয়া এই গোলটি সেই তালিকায় নতুন সংযোজন। 

৪০ বছর বয়সেও তার এমন অভিনব গোল আবারও প্রমাণ করে ফিটনেসে তিনি এখনও টপ ক্লাস। গোলটি মনে করিয়ে দেয় সাত বছর আগে জুভেন্টাসের জার্সিতে তার সেই বিখ্যাত বাইসাইকেল কিকের কথা।

রোববার ঘরের মাঠে আল নাসর ম্যাচটি জিতেছে ৪-১ গোলে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রোনালদো গোলটি করেন। এর আগে জোয়াও ফেলিক্স, ওয়েসলি রিবেইরো ও সাদিও মানে একটি করে গোল করেন। 

হাজার গোলের মাইলফলকের দিকে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার মোট গোল এখন ৯৫৪। চলতি সৌদি প্রো লিগে ৯ ম্যাচে করেছেন ১০ গোল। লিগের সর্বোচ্চ স্কোরারের তালিকায় তার ওপরে আছেন কেবল সতীর্থ ফেলিক্স, এক গোল বেশি করে।

৯ ম্যাচে শতভাগ সাফল্য ধরে রেখে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দলকে হতাশ করেছিলেন রোনালদো: এরিক টেন হাগ

দলকে হতাশ করেছিলেন রোনালদো: এরিক টেন হাগ

রোনালদোকে নামেমাত্র শাস্তি দিল পর্তুগাল

রোনালদোকে নামেমাত্র শাস্তি দিল পর্তুগাল

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে টপকালেন রোনালদো

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে টপকালেন রোনালদো

পর্তুগালে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো!

পর্তুগালে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো!

রোনালদোর সিদ্ধান্ত  সব দিক থেকেই ভুল ছিল: রুনি

রোনালদোর সিদ্ধান্ত সব দিক থেকেই ভুল ছিল: রুনি

সৌদি লিগে স্থগিত রোনালদোর আল নাসরের ম্যাচ

সৌদি লিগে স্থগিত রোনালদোর আল নাসরের ম্যাচ

আরও পড়ুন

হারতে বসা লিভারপুলকে জোড়া গোল করে জেতালেন ম্যাক অ্যালিস্টার

হারতে বসা লিভারপুলকে জোড়া গোল করে জেতালেন ম্যাক অ্যালিস্টার

২ বছর পর ফোডেনের হ্যাটট্রিক, বড় জয় পেল সিটি

২ বছর পর ফোডেনের হ্যাটট্রিক, বড় জয় পেল সিটি

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন পাকিস্তানের মিনহাস

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন পাকিস্তানের মিনহাস

প্যারিসে ‘লুট’ বার্সেলোনার আত্মবিশ্বাস

প্যারিসে ‘লুট’ বার্সেলোনার আত্মবিশ্বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম