Logo
Logo
×

Advertisement

খেলা

ফাইনালে শ্রীলংকার চরম ব্যাটিং বিপর্যয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম

ফাইনালে শ্রীলংকার চরম ব্যাটিং বিপর্যয়

Advertisement

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলংকার চরম ব্যাটিং বিপর্যয়। শাহিন শাহ আফ্রিদির গতি, মোহাম্মদ নওয়াজের বাঁহাতি স্পিন আর আবরার আহমেদের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ১৯.১ ওভারে ১১৪ রানেই অলআউট শ্রীলংকা।

শনিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সফরকারী শ্রীলংকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ১৪.৪ ওভারে ৩ উইকেটে ১০৩ রান করে শ্রীলংকা। এরপর মাত্র ১১ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ১১৮ রানে ইনিংস ‍গুটায় শ্রীলংকা।

শ্রীলংকার হয়ে ৪৭ বলে দুটি চার আর ৪টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫৯ রান করেন ওপেনার কামিল মিশ্রা। ১৪ রান করেন ওয়ানডাউনে নামা কুশাল মেন্ডিস। আর ১১ রান করেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। 

পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ৩ ওভারে মাত্র ১৮ রানে ৩ উইকেট শিকার করেন। ৪ ওভারে ১৭ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ নওয়াজ। ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন আবরার আহমেদ।

 

Advertisement

Advertisement

আরও পড়ুন

উল্লাস স্পোর্টসফেস্টে চ্যাম্পিয়ন গুলশান ইয়ুথ ক্লাব

উল্লাস স্পোর্টসফেস্টে চ্যাম্পিয়ন গুলশান ইয়ুথ ক্লাব

বাংলাদেশের ‘নাগালের বাইরে’ চলে গেল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের ‘নাগালের বাইরে’ চলে গেল ওয়েস্ট ইন্ডিজ

রেলিগেশন জোনে থাকা ম্যানইউ বার্সেলোনার সমান মানেরই দল

রেলিগেশন জোনে থাকা ম্যানইউ বার্সেলোনার সমান মানেরই দল

সান্তোসে বড় পদ পেলেন নেইমারের বাবা

সান্তোসে বড় পদ পেলেন নেইমারের বাবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম