Logo
Logo
×

Advertisement

খেলা

ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:২১ এএম

ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

Advertisement

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। স্বাগতিক দলের তারকা শাটলার আল আমিন জুমার-ঊর্মি আক্তার জুটি ঘরের কোর্ট শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর ভারতের স্বস্তিক মাথারাসান-কীর্তি মাঞ্চালাকে ২১-১৬, ১৯-২১ ও ২১-১৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন জুমার-ঊর্মি জুটি।

আজ ১৯ ডিসেম্বর, শুক্রবার মিশ্র দ্বৈতের সেরা সাফল্য আনতে বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশের শাটলার জুটিকে। প্রথম সেট যদিও খুব সহজে জিতেছে। তবে দ্বিতীয় সেটে এক সময় এগিয়ে থেকেও মাত্র ২ পয়েন্টের ব্যবধানে হেরে যায় জুমার-ঊর্মি। তৃতীয় সেট হয়ে দাঁড়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ। সেখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। একবার বাংলাদেশের জুটি এগিয়ে যায় তো, পরের বার ভারত। এভাবে চলতে থাকে ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি বাংলাদেশের। ৩ পয়েন্টে এগিয়ে থেকে শেষ সেট জিতে সেমিতে পা রাখেন জুমার-ঊর্মি।

ম্যাচ শেষে আল আমিন জুমার বলেন, ‘জয়ের মধ্য আছি ভীষণ খুশি। গতকাল বিকেলে দ্বৈতে কোয়ার্টার ফাইনালে উঠেছি। আজ সকালে মিশ্র দ্বৈতে সেমিফাইনালে উঠলাম। টানা ম্যাচ খেলার প্রেসার হয়তো শরীরে পড়ছে, তবে জয়ের খুশিতে সব ভুলে সামনের দিকে তাকিয়ে আছি। বিকেলে আবার ঊর্মিতে নিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে হবে। সবাই দোয়া করবেন।’

ম্যাচ শেষে বাংলাদেশের ঊর্মি জানান, ‘জুমারের সঙ্গে ছয়-সাত বছর ধরে জুটি বেঁধে খেলছি। যেহেতু অনেকদিন ধরে খেলছি, সেহেতু আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো। আমরা এর আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জিতেছি। ঘরের মাঠে এখন সেমিফাইনালে উঠলাম। সবাই দোয়া করবেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কম বাজেটে ভালো র‌্যাকেট কেনার উপায়

কম বাজেটে ভালো র‌্যাকেট কেনার উপায়

ব্যাডমিন্টনের নতুন সভাপতি ডন

ব্যাডমিন্টনের নতুন সভাপতি ডন

আরও পড়ুন

ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে

ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন আফগান অধিনায়ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন আফগান অধিনায়ক

ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয়

ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয়

হাসপাতাল থেকে কারাগারে ইমরান খান

হাসপাতাল থেকে কারাগারে ইমরান খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম