Logo
Logo
×

Advertisement

খেলা

ম্যাচে ৮ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড ভুটানের সোনামের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পিএম

ম্যাচে ৮ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড ভুটানের সোনামের

Advertisement

ভুটানের বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশে টি-টোয়েন্টি ক্রিকেটে এমন এক কীর্তি গড়েছেন, যা আগে কেউ পারেননি। আন্তর্জাতিক বা ঘরোয়া কোনো টি-টোয়েন্টি ম্যাচে এই প্রথম এক বোলার এক ইনিংসে নিয়েছেন ৮ উইকেট।

২২ বছর বয়সী ইয়েশে এই কীর্তি গড়েন মিয়ানমারের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। শুক্রবার গেলেফুতে অনুষ্ঠিত ম্যাচে তিনি মাত্র ৭ রান দিয়ে নেন ৮ উইকেট। বল করেন চার ওভার। তার বিধ্বংসী বোলিংয়ে মিয়ানমার গুটিয়ে যায় মাত্র ৪৫ রানে।

এর আগে ম্যাচে ভুটান তোলে ৯ উইকেটে ১২৭ রান। এই একপেশে সিরিজে এখন পর্যন্ত চার ম্যাচে ইয়েশের উইকেট সংখ্যা ১২। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার।

ইয়েশের আগে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ সাত উইকেট নেওয়ার ঘটনা ঘটেছিল মাত্র দুবার। ২০২৩ সালে চীনের বিপক্ষে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস নেন ৭ উইকেট। তিনি দেন ৮ রান। ২০২৫ সালে ভুটানের বিপক্ষে বাহরাইনের আলি দাউদ নেন ৭ উইকেট। তিনি দেন ১৯ রান।

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এমন কীর্তি দেখা গেছে আরও দুইবার। ২০১৯ সালে লেস্টারশায়ারের কলিন অ্যাকারম্যান বার্মিংহাম বেয়ার্সের বিপক্ষে নেন ৭ উইকেট। ২০২৫ সালে বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেট নেন তাসকিন আহমেদ।

২০২২ সালের জুলাইয়ে মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় ইয়েশের। প্রথম ম্যাচেই তিনি নেন ৩ উইকেট। দেন ১৬ রান। এখন পর্যন্ত ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার উইকেট ৩৭টি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম