Logo
Logo
×

Advertisement

খেলা

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ‘চিরশত্রু’ বানিয়ে দেওয়া সেই ফকল্যান্ড এবার ইতিহাস গড়ল ক্রিকেটে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ‘চিরশত্রু’ বানিয়ে দেওয়া সেই ফকল্যান্ড এবার ইতিহাস গড়ল ক্রিকেটে

ছবি-আইসিসি

Advertisement

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপপুঞ্জ ফকল্যান্ড। এখানে মাত্র তিন হাজার ৮০০ মানুষের বসবাস। তবু এই দ্বীপপুঞ্জ নিয়ে কি যে রেশারেশি, ১৯৮২ সালে যুদ্ধ হয়েছে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের মধ্যে। সবশেষ ফুটবল বিশ্বকাপে তো ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে আর্জেন্টিনা রীতিমতো তোলপাড়ই ফেলে দিয়েছিল এই ফকল্যান্ডের মালিকানা দাবি করে! এই এক কারণে আর্জেন্টিনা-ইংল্যান্ডের বৈরিতা বহু দিনের। এক দেশের অনেক লোকজন অন্য দেশটিকে রীতিমতো চিরশত্রুও জ্ঞান করেন এই দ্বীপপুঞ্জের কারণেই।

সেই দ্বীপ এবার ইতিহাস গড়ল ক্রিকেটে। আইসিসির সবচেয়ে খুদে সদস্য দেশ হিসাবে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে ইতিহাস গড়ল তারা। কোস্টারিকার বিপক্ষে আট ম্যাচের টি ২০ সিরিজে ৬-২-এ জিতে স্মরণীয় করে রেখেছে নিজেদের এই অভিষেক আয়োজন। আরেকটি ইতিহাসও গড়েছে ফকল্যান্ড। ‘আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার’ স্বীকৃত কোনো প্রতিযোগিতা এই প্রথম সেই দ্বীপপুঞ্জে।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অধিনায়ক, কোচ ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সিসিল আলেকজান্ডার আইসিসিকে বলেন, ‘কোনো আয়োজনের পরিকল্পনা করতে আমাদের এক বছরেরও বেশি সময় লাগে। শুধু ফ্লাইট নয়, খেলোয়াড়দের ছুটি, অর্থের ব্যবস্থাসহ সব বিষয়েই ভাবতে হয়।’

১৯২০ ও ১৯৩০-এর দশকে স্ট্যানলির স্থানীয় দল ও দ্বীপে আসা জাহাজের নাবিকদের মধ্যে ক্রিকেট ম্যাচ হতো। ২০০১ সালে ফকল্যান্ড আইল্যান্ডস ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠিত হয়। এরপর পৃষ্ঠপোষকতা ও তহবিল সংগ্রহের মাধ্যমে ২০০৭ সালে আইসিসির সদস্যপদ পায় তারা।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে ব্রিটিশরা ‘ফকল্যান্ডস’ এবং আর্জেন্টাইনরা ‘মালভিনাস’ নামে চেনে। সেই দ্বীপগুলোর সার্বভৌমত্ব নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ফকল্যান্ডে সপ্তাহে মাত্র একটি বাণিজ্যিক ফ্লাইট চলাচল করে, সেটি চিলির সান্তিয়াগো থেকে। আবহাওয়াও ক্রিকেটের অনুকূলে থাকে না সব সময়। সাধারণত অক্টোবরের শেষ থেকে মার্চ। কখনো এপ্রিল পর্যন্ত ক্রিকেট খেলার সুযোগ থাকে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ‘চিরশত্রু’ বানিয়ে দেওয়া সেই ফকল্যান্ড এবার ইতিহাস গড়ল ক্রিকেটে

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ‘চিরশত্রু’ বানিয়ে দেওয়া সেই ফকল্যান্ড এবার ইতিহাস গড়ল ক্রিকেটে

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

আইসিসির মোট সম্পদ কত টাকা?

আইসিসির মোট সম্পদ কত টাকা?

নাহিদের পর ছিটকে গেলেন হাসানও, নেপথ্যে বিসিবির ‘অবহেলা’

নাহিদের পর ছিটকে গেলেন হাসানও, নেপথ্যে বিসিবির ‘অবহেলা’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম