Logo
Logo
×
   

Advertisement

খেলা

টি-টোয়েন্টির সেরা দশে ডি কক

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:২৮ এএম

টি-টোয়েন্টির সেরা দশে ডি কক

কুইন্টন ডি কক। ছবি: সংগৃহীত

Advertisement

টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করা ব্যাটারদের অভিজাত তালিকায় নাম লিখিয়েছেন কুইন্টন ডি কক। এই ফরম্যাটে তিনি হলেন ১১তম ব্যাটার, যিনি এই মাইলফলক স্পর্শ করলেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে দারুণ এক ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার। ৪৯ বলে ১১৫ রানের বিধ্বংসী ইনিংস খেলার মধ্য দিয়েই তিনি পৌঁছে যান ১২ হাজারের ঘরে। একই সঙ্গে রান সংগ্রাহকদের তালিকায় উঠে এসেছেন সেরা দশে।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৩০ ম্যাচের ৪১৬ ইনিংস খেলে ডি ককের মোট রান দাঁড়িয়েছে ১২ হাজার ১১৩। তার ঠিক উপরে অবস্থান করছেন ভারতের রোহিত শর্মা—৪৬৩ ম্যাচের ৪৫০ ইনিংসে যার সংগ্রহ ১২ হাজার ২৪৮ রান।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক এখনো ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তার নামের পাশে রয়েছে ১৪ হাজার ৫৬২ রান। সেরা তিনে গেইলের পরের দুজন হলেন একই দেশের কাইরন পোলার্ড (১৪ হাজার ৪৮২ রান) ও ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (১৪ হাজার ৪৪৯ রান)।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম