Logo
Logo
×
   

Advertisement

খেলা

ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বুলবুল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম

ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বুলবুল

Advertisement

গত ১৬ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশ ছেড়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ার মেলবোর্নে পরিবারের সঙ্গে ঈদ পালন করেছেন তিনি।

ছুটি কাটিয়ে আজ রোববার মধ্য রাতে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি। এসিসির মিটিংয়ে যোগ দিয়ে অস্ট্রেলিয়া থেকে জাপান হয়ে দেশে ফিরেছেন তিনি।

দেশে ফেরার পর আজ দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছেন তিনি। এরপর বোর্ড পরিচালকদের সঙ্গে জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে উপস্থিত হন।

নিজে দাঁড়িয়ে থেকে দেখেছেন ক্রিকেটারদের অনুশীলন। কথা বলেছেন প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে। এছাড়া ক্রিকেটারদের সঙ্গেও কথা বলতে দেখা গেছে বুলবুলকে।

আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম