Logo
Logo
×
   

Advertisement

খেলা

বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পিএম

বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ

Advertisement

গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদের হস্তক্ষেপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্ব থেকে সরে যেতে হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। তার জায়গায় অ্যাড-হক কমিটির সভাপতি হিসেবে এসেছেন তামিম ইকবাল। 

তবে এই পরিবর্তনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এতে বিসিবির নিজস্ব ‘সংবিধান’ লঙ্ঘনের অভিযোগ তুলেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের প্রেক্ষিতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘বিসিবি নির্বাচনটা বিসিবির সংবিধান অনুযায়ীই করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান মানতে গিয়েই আপনাদের দলীয় নেতাদের কাউন্সিলর করা হয়নি।’

বর্তমানে গড়া অ্যাড-হক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার কথা, ‘বরং এডহক কমিটি বলতে কিছুই বিসিবির সংবিধানে নেই। শুধু দেশের সংবিধানই সংবিধান, বিসিবির সংবিধান কি সাদা-কালো কাগজ?’

এর আগে বুধবার জাতীয় সংসদে বিসিবিতে এই পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এরপর  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ক্রিকেট বোর্ডসহ সারা দেশের ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা। বর্তমান গণতান্ত্রিক সরকার ইনকোয়ারি করেছে, তদন্তের পর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। পরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির আহ্বায়ক কমিটি করা হয়েছে। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।’


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম