Logo
Logo
×

Advertisement

খেলা

ডাবল সেঞ্চুরি করে দলে ফিরলেন অমিত

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম

ডাবল সেঞ্চুরি করে দলে ফিরলেন অমিত

Advertisement

উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর টেস্টে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে পিছিয়ে পড়েছে টাইগাররা।

আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। সেই ম্যাচের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে একটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। বোলিং ইউনিট অপরিবর্তিত থাকলেও বাঁচা-মরার লড়াইয়ে পরিবর্তন এসেছে ব্যাটিং ইউনিটে। 

মিরপুরে প্রথম টেস্টে মাথায় আঘাত পাওয়ায় কনকাশনের কারণে খেলা চালিয়ে যেতে পারেননি মুমিনুল হক। নিয়ম অনুযায়ী দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না তিনি। তার জায়গায় নেওয়া হয়েছে অমিত হাসানকে।

গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে অভিষেক হয় অমিত হাসানের। তরুণ এই ব্যাটসম্যান অভিষেকে রাঙাতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে আঘাত পাওয়ায় সিলেট টেস্টে খেলা হচ্ছে না মুমিনুল হক সৌরভের।

যে কারণে তার পরিবর্তে দলে ফেরানো হয়েছে অমিত হাসানকে। তিনি গত সপ্তাহে প্রথম শ্রেণির ক্রিকেটে খুলনার বিপক্ষে সিলেটের হয়ে ২০১ রানের লড়াকু ইনিংস খেলেন। 

বিসিবি জানিয়েছে, প্রথম টেস্টের দল থেকে এক পরিবর্তন এনেছেন নির্বাচকরা। দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান আমিত হাসান। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন মুমিনুল হক।

মুমিনুলের বাদ পড়ার ব্যাখ্যায় বলা হয়েছে, কনকাশনজনিত কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল। কনকাশন নীতিমালা অনুযায়ী, কোনো খেলোয়াড়ের কনকাশন শনাক্ত হলে মাঠে ফেরার আগে তাকে বাধ্যতামূলকভাবে ন্যূনতম সাত ক্যালেন্ডার দিবস খেলার বাইরে থাকতে হয়। সেই নিয়মের কারণেই দ্বিতীয় টেস্টে মুমিনুলকে পাওয়া যাচ্ছে না।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শীর্ষে দ.আফ্রিকা, বাংলাদেশ কোথায়

শীর্ষে দ.আফ্রিকা, বাংলাদেশ কোথায়

মিরপুর টেস্টে ভারতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

মিরপুর টেস্টে ভারতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

মাইলফলক স্পর্শ করলেন মুমিনুল

মাইলফলক স্পর্শ করলেন মুমিনুল

মিরপুর টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

মিরপুর টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

নাঈমের ক্যারিয়ারসেরা ইনিংসে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

নাঈমের ক্যারিয়ারসেরা ইনিংসে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলাও আগেভাগে শেষ

আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলাও আগেভাগে শেষ

আরও পড়ুন

শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

ডাবল সেঞ্চুরি করে দলে ফিরলেন অমিত

ডাবল সেঞ্চুরি করে দলে ফিরলেন অমিত

শীর্ষে দ.আফ্রিকা, বাংলাদেশ কোথায়

শীর্ষে দ.আফ্রিকা, বাংলাদেশ কোথায়

এক ওভারেই ৬ ছক্কা

এক ওভারেই ৬ ছক্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম