Logo
Logo
×

Advertisement

খেলা

এক ওভারেই ৬ ছক্কা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পিএম

এক ওভারেই ৬ ছক্কা

Advertisement

এক ওভারে ৬টি ঠক্কা হাঁকালেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। হংকংয়ে সিক্স-এ সাইড টুর্নামেন্টে ৬ বলে ৬টি ছক্কা হাঁকানোর ম্যাচেও হেরে গেল বাংলাদেশ।

শনিবার (৩১ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালায় বাংলাদেশ। হংকং সিক্সেসের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারে টাইগার যুবারা হাঁকায় ৬ ছক্কা।

শুরু থেকেই ব্যাট হাতে তাণ্ডব চালান হাবিবুর রহমান সোহান। তবে সুবিধা করতে পারেননি সাব্বির রহমান, ৬ বলে ৭ রানে ফেরেন তিনি। দলীয় ৫২ রানে সাব্বির বিদায় নেন। আর শেষ পর্যন্ত ১৩ বলে অর্ধশতক করে ৫৪ রান করে থামতে হয়েছে সোহানকে।

ম্যাচে ব্ল্যাক সিম্পসনের করা চতুর্থ ওভারে সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী মিলে ৬ ছক্কা হাঁকান। ওভারের দুই বল খেলে অর্ধশতক হাঁকানোয় উঠে যেতে হয় সোহানকে। পরের ৪ বলে ছক্কা হাঁকান মৃত্যুঞ্জয়। পঞ্চম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান অধিনায়ক আবু হায়দার রনি। অর্থাৎ, টানা ৭ বলেই দক্ষিণ আফ্রিকা ছক্কা হজম করেছে বাংলাদেশের কাছে।

শেষ পর্যন্ত প্রোটিয়াদের বিপক্ষে ১২৯ রানের বড় পুঁজি নিয়েছে বাংলাদেশ। শেষদিকে ৬ বলে ২৬ রান করে মৃত্যুঞ্জয় বিদায় নিলে আবারও ক্রিজে নামেন সোহান। অপর প্রান্তে ১০ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক রনি। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

ডাবল সেঞ্চুরি করে দলে ফিরলেন অমিত

ডাবল সেঞ্চুরি করে দলে ফিরলেন অমিত

শীর্ষে দ.আফ্রিকা, বাংলাদেশ কোথায়

শীর্ষে দ.আফ্রিকা, বাংলাদেশ কোথায়

এক ওভারেই ৬ ছক্কা

এক ওভারেই ৬ ছক্কা

মিরপুর টেস্টে ভারতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

মিরপুর টেস্টে ভারতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম