শীর্ষে দ.আফ্রিকা, বাংলাদেশ কোথায়
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে সিরিজে হারিয়ে আইসিসির টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে ১২৪ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে প্রোটিয়ারা। সিরিজ হেরে দ্বিতীয় পজিশনে নেমে গেছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট ১২২।
দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে প্রথম ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া। ঘরের মাঠে প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যায় প্রোটিয়ারা। এরপর দারুণ পারফরম্যান্সে টানা জয়ে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।
১২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ১২২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে অস্ট্রেলিয়া। বাকি জায়গায় কোনো পরিবর্তন হয়নি। ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বর পজিশনে পড়ে আছে বাংলাদেশ।
আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও এসেছে বদল। এক ধাক্কায় এক থেকে তিনে নেমে গেছে অস্ট্রেলিয়া। ৬৯.২৩% পয়েন্ট নিয়ে তিনে আছে অজিরা।
৭১.৪৩% পয়েন্ট তুলে দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট, ৭২.২২%।
