Logo
Logo
×

Advertisement

খেলা

মিরপুর টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পিএম

মিরপুর টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

Advertisement

নিজেদের ‘হোম অব ক্রিকেট খ্যাত’ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হেরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে হেরে ১-০তে পিছিয়ে গেল টাইগাররা।

ব্যাটিং ব্যর্থতার কারণেই মিরপুর টেস্টে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারে স্বাগতিকরা।

বুধবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনে ৩ উইকেটে ২১৩ রান করে বাংলাদেশ। অথচ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র ৫৯ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ২৭২ রানেই অলআউট হয় স্বাগতিকরা। দলের হয়ে ওপেনার সাদমান ইসলাম অনিক সর্বোচ্চ ১০৫ রান করেন। ৪২ ও ৩৪ রান করে করেন তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস।

টার্গেট তাড়া করতে নেমে তেজনারায়ন চন্দরপল (৫৬) ও জন ক্যাম্পবেলের (৫৪) জোড়া ফিফটিতে ভর করে ২৪৫ রান করে উইন্ডিজ। এছাড়া ৪৬ ও ৪3 রান করে করেন জাস্টিন গ্রেভস ও রোস্টন চেজ। বাংলাদেশ দলের হয়ে ৪ উইকেট নেন নাঈম হাসান। দুটি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপদে পড়ে যায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৪৮.৪ ওভারে ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন স্পিনার নাঈম হাসান। তার ইনিংসটি ৯১ বলে ৪টি বাউন্ডারিতে সাজানো। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন জাকির আলি। বাংলাদেশ দলের ৭জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। 

১৭০ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৮ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বেোচ্চ ৮১ রান করেন ওপেনার ব্রান্ডন কিং। ৪৯ রান করেন প্রথম ইনিংসে ফিফটি হাাঁকানো জন ক্যাম্পবেল। এছাড়া ৩১ রানে অপরাজিত থাকেন কাভেন হজ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাঈমের ক্যারিয়ারসেরা ইনিংসে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

নাঈমের ক্যারিয়ারসেরা ইনিংসে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলাও আগেভাগে শেষ

আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলাও আগেভাগে শেষ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, আলোকস্বল্পতায় বন্ধ খেলা

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, আলোকস্বল্পতায় বন্ধ খেলা

৩৩ রানে নেই ৪ উইকেট, বিপদে পড়ে চা খেতে গেল বাংলাদেশ

৩৩ রানে নেই ৪ উইকেট, বিপদে পড়ে চা খেতে গেল বাংলাদেশ

সাকিব-মিরাজরাও পারেননি যা, সে রেকর্ড গড়লেন নাঈম

সাকিব-মিরাজরাও পারেননি যা, সে রেকর্ড গড়লেন নাঈম

নাঈমের তোপে অলআউট উইন্ডিজ, ‘মহামূল্য’ লিড পেল বাংলাদেশ

নাঈমের তোপে অলআউট উইন্ডিজ, ‘মহামূল্য’ লিড পেল বাংলাদেশ

আরও পড়ুন

মিরপুর টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

মিরপুর টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক

ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

সাফে দ্বিতীয় সারির দলই পাঠাচ্ছে ভারত

সাফে দ্বিতীয় সারির দলই পাঠাচ্ছে ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম