Logo
Logo
×

Advertisement

খেলা

নাহিদ রানার বোলিং তোপে পেশোয়ারের রেকর্ড জয়

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১১:২২ এএম

নাহিদ রানার বোলিং তোপে পেশোয়ারের রেকর্ড জয়

পিএসএলে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ একাই নিয়ে নেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা।

Advertisement

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ একাই নিয়ে নেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। তার আগুনঝরা স্পেলে পেশোয়ার জালমি ১৫৯ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে করাচি কিংসকে। রানের ব্যবধানে এটি পিএসএল ইতিহাসের সবচেয়ে বড় জয়।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও দ্রুত ঘুরে দাঁড়ায় পেশোয়ার। দ্বিতীয় উইকেটে রেকর্ড গড়েন কুশল মেন্ডিস ও অধিনায়ক বাবর আজম। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৪৮ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন মেন্ডিস, শেষ পর্যন্ত ১০৯ রানে থামেন তিনি। অন্যদিকে ৫১ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন বাবর। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৪৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পেশোয়ার।

২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে করাচি কিংস। ইনিংসের মাঝপথে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাহিদ রানা। গতির ঝড় আর নিখুঁত লাইন-লেংথে প্রতিপক্ষের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন তিনি।    

নিজের তৃতীয় ওভারে একেবারে বিধ্বংসী হয়ে ওঠেন নাহিদ—কোনো রান না দিয়ে তুলে নেন খুশদিল শাহ ও অ্যাডাম জাম্পার উইকেট। এছাড়া তার শিকার হন সাদ বেগ। তার এই আগুনে স্পেলে ১৬.১ ওভারে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় করাচি।

নাহিদের দাপুটে বোলিংয়ের দিনে বল হাতে উজ্জ্বল ছিলেন আরেক বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। ৩ ওভারে ২৩ রান দিয়ে তিনি তুলে নেন অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট। এছাড়া স্পিন বিভাগে কার্যকর ভূমিকা রাখেন ইফতিখার আহমেদ ও সুফিয়ান মুকিম।

সব মিলিয়ে ব্যাট-বল—দুই বিভাগেই দাপট দেখিয়ে ইতিহাসগড়া জয় তুলে নেয় পেশোয়ার জালমি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইপিএলের সঙ্গে সংঘাত এড়াতে জানুয়ারিতে পিএসএল

আইপিএলের সঙ্গে সংঘাত এড়াতে জানুয়ারিতে পিএসএল

পিএসএল সাফল্যের পর নাহিদের নজর এবার পাকিস্তান সিরিজে

পিএসএল সাফল্যের পর নাহিদের নজর এবার পাকিস্তান সিরিজে

এক ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন? মুখ খুললেন বাবর

এক ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন? মুখ খুললেন বাবর

পিএসএলে কে কোন পুরস্কার জিতলেন

পিএসএলে কে কোন পুরস্কার জিতলেন

ভাগ্যে যা নির্ধারিত আছে তাই আপনি পাবেন: বাবর আজম

ভাগ্যে যা নির্ধারিত আছে তাই আপনি পাবেন: বাবর আজম

‘নাহিদের মুখোমুখি হতে চাইবেন না বাবর’

‘নাহিদের মুখোমুখি হতে চাইবেন না বাবর’

আরও পড়ুন

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই নারী

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই নারী

ক্যানসার জয় করে ১০ বছর পর অস্ট্রেলিয়া দলে ম্যাডিনসন

ক্যানসার জয় করে ১০ বছর পর অস্ট্রেলিয়া দলে ম্যাডিনসন

৯ গোল খেয়ে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল

৯ গোল খেয়ে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল

রোনালদো চলে যাওয়ার পর পর্তুগাল কোচ বললেন, ‘দল আমার সঙ্গেই আছে’

রোনালদো চলে যাওয়ার পর পর্তুগাল কোচ বললেন, ‘দল আমার সঙ্গেই আছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম