Logo
Logo
×

Advertisement

খেলা

৬ বছর পর হেতাফের মাঠে জিতে শিরোপার আরও কাছে বার্সেলোনা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩০ এএম

৬ বছর পর হেতাফের মাঠে জিতে শিরোপার আরও কাছে বার্সেলোনা

Advertisement

হেতাফের মাঠে দীর্ঘদিনের জয়ের খরা অবশেষে কাটাল বার্সেলোনা। কলেসিয়াম স্টেডিয়ামে প্রায় পাঁচ বছর পর জয় তুলে নিয়ে লা লিগার শিরোপার আরও কাছে পৌঁছে গেল হ্যান্সি ফ্লিকের দল।

শনিবার (২৫ এপ্রিল) হেতাফের বিপক্ষে ২-০ গোলের জয় পায় বার্সা, যা এই মাঠে তাদের গত ছয় মৌসুমের প্রথম সাফল্য। এর আগে শেষ পাঁচ সফরে তারা মাত্র এক গোল করতে পেরেছিল; চারটি ম্যাচ ড্র হয়েছিল এবং ২০২০ সালে একবার হেরেছিল। সর্বশেষ ২০১৯ সালে এখানে জিতেছিল কাতালানরা।

এই ম্যাচে প্রথমার্ধের শেষদিকে ফেরমিন লোপেজ গোল করে দলকে এগিয়ে দেন। গোলটি তিনি ইনজুরিতে থাকা লামিনে ইয়ামালকে উৎসর্গ করেন। পেশির চোটে মৌসুমের বাকি অংশে আর খেলতে পারবেন না তরুণ এই স্প্যানিশ তারকা।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড ৭৪ মিনিটে দারুণ একক প্রচেষ্টায় ব্যবধান বাড়ান।

এই জয়ের ফলে পাঁচ ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ১১ পয়েন্টে উন্নীত করেছে বার্সেলোনা। আগামী ১০ মে ন্যু ক্যাম্পে হতে যাওয়া এল ক্লাসিকো ম্যাচটিই শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

আবেগ সামলে রাফিনিয়ার জোড়া গোল, অ্যাস্টন ভিলাকে হারাল বার্সা

আবেগ সামলে রাফিনিয়ার জোড়া গোল, অ্যাস্টন ভিলাকে হারাল বার্সা

বার্সেলোনাকেই চ্যাম্পিয়ন্স লিগের ফেবারিট মানছেন এমেরি

বার্সেলোনাকেই চ্যাম্পিয়ন্স লিগের ফেবারিট মানছেন এমেরি

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

লিসান্দ্রোকে দলে পেতে যে শর্ত দিল বার্সেলোনা

লিসান্দ্রোকে দলে পেতে যে শর্ত দিল বার্সেলোনা

রিয়াল ‘অন্যায্যভাবে’ পেনাল্টি পেয়েছে, অভিযোগ দুই সাবেক রেফারির

রিয়াল ‘অন্যায্যভাবে’ পেনাল্টি পেয়েছে, অভিযোগ দুই সাবেক রেফারির

আরও পড়ুন

বিগ ব্যাশে প্রথমবারের মতো দল পেলেন মোস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবারের মতো দল পেলেন মোস্তাফিজ

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

‘উদীয়মানদের’ এশিয়া কাপ দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সি সাব্বির

‘উদীয়মানদের’ এশিয়া কাপ দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সি সাব্বির

ইতিহাসে কখনো হয়নি, এমন ২ রেকর্ড পিএসজি ভাঙল ৬ গোল করে

ইতিহাসে কখনো হয়নি, এমন ২ রেকর্ড পিএসজি ভাঙল ৬ গোল করে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম