Logo
Logo
×

Advertisement

খেলা

ইতিহাস গড়ে মাসসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পিএম

ইতিহাস গড়ে মাসসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

Advertisement

সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। চোট গুরুতর হওয়ায় চলতি মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না তার। তবে এই দুঃসংবাদের মধ্যেই একটি সুখবর পেয়েছেন তিনি।

স্প্যানিশ লা লিগায় দারুণ এক কীর্তি গড়েছেন ইয়ামাল। লা লিগার এপ্রিল মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। এই পুরস্কারের দৌড়ে তিনি মায়োর্কার ভেদাত মুরিকি, রিয়াল সোসিয়েদাদের কার্লোস সোলের, আলাভেসের লুকাস বোয়ে এবং রিয়াল ওবিয়েদোর ফেদে ভিনাসকে পেছনে ফেলেছেন। শুক্রবার লা লিগা কর্তৃপক্ষ তার এই সাফল্যের ঘোষণা দেয়।

চলতি মৌসুমে তৃতীয়বারের মতো মাসসেরা হওয়ার কীর্তি গড়লেন ইয়ামাল। এর আগে নভেম্বর ও ডিসেম্বর মাসেও তিনি এই স্বীকৃতি পেয়েছিলেন। ফলে এক মৌসুমে তিনবার মাসসেরা হওয়ার রেকর্ড গড়েছেন তিনি, যা লা লিগার ইতিহাসে প্রথম।

এপ্রিল মাসে বার্সেলোনা তিনটি ম্যাচ খেলেছে এবং প্রতিটিতেই জয় পেয়েছে। এই সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল ইয়ামালের। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে গোল না পেলেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। এস্পানিওলের বিপক্ষে এক গোলের সঙ্গে দুটি অ্যাসিস্ট করেন তিনি। এরপর সেল্টা ভিগোর বিপক্ষেও গোল করে নিজের ছন্দ ধরে রাখেন এই তরুণ ফুটবলার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার

স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

এমবাপ্পে-ইয়ামাল কেন ব্যালন ডি’অর জিততে পারলেন না?

এমবাপ্পে-ইয়ামাল কেন ব্যালন ডি’অর জিততে পারলেন না?

ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’

ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’

এই পুরস্কার অন্য কারও পাওনা ছিল, কেন বললেন ইয়ামাল?

এই পুরস্কার অন্য কারও পাওনা ছিল, কেন বললেন ইয়ামাল?

আরও পড়ুন

বিগ ব্যাশে প্রথমবারের মতো দল পেলেন মোস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবারের মতো দল পেলেন মোস্তাফিজ

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

‘উদীয়মানদের’ এশিয়া কাপ দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সি সাব্বির

‘উদীয়মানদের’ এশিয়া কাপ দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সি সাব্বির

ইতিহাসে কখনো হয়নি, এমন ২ রেকর্ড পিএসজি ভাঙল ৬ গোল করে

ইতিহাসে কখনো হয়নি, এমন ২ রেকর্ড পিএসজি ভাঙল ৬ গোল করে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম