Logo
Logo
×

Advertisement

খেলা

ক্রিকেট ভক্তদের সুখবর দিল বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম

ক্রিকেট ভক্তদের সুখবর দিল বিসিবি

Advertisement

দর্শকদের সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ যারা টিকিট কেটে বাংলাদেশ-নিউজিল্যান্ড মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি খেলা দেখার চেষ্টা করেছেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার চিন্তা-ভাবনা করছে বিসিবি। 

ম্যাচ শেষে অবশ্য দর্শকদের সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, যারা অনলাইনে টিকিট কিনেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হবে।

বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

আজ বৃষ্টির বাধাকে উপক্ষো করে কিছু দর্শক মাঠে এসেছিলেন খেলা দেখতে। বৃষ্টিবিলাস করে একরাশ হতাশা নিয়েই বাড়ি ফিরতে হয়েছে তাদের। টিকিট কেটে হতাশ মাঠে আসতে না পারা দর্শকরাও।

খেলা চালু করা শেষ সময় ছিল ৪টা ৫০ পর্যন্ত। কিন্তু বৃষ্টির তীব্রতা এতই বেশি ছিল যে, থামার কোনো লক্ষণ নেই। যে কারণে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে ৩০ মিনিট আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। দুই দলের অধিনায়ককে ডেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ জয়ের জন্য অপেক্ষা বাড়াল বাংলাদেশ দলের। আগামী ২ মে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে। ঢাকায় অনুষ্ঠিতব্য তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতলে; ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজের ট্রফিও ঘরে রেখে দেওয়ার সুযোগ পাবে। তবে হেরে গেলে সিরিজে ১-১ ব্যবধানে ভাগ বসাবে সফরকারীরা। 

বাংলাদেশ-নিউজিল্যান্ড শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ২ মে, মিরপুরে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেটের উইকেটেও একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন

সিলেটের উইকেটেও একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন

‘উদীয়মানদের’ এশিয়া কাপ দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সি সাব্বির

‘উদীয়মানদের’ এশিয়া কাপ দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সি সাব্বির

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে কমিটি গঠন

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে কমিটি গঠন

নাহিদার নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা

নাহিদার নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা

জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা

জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা

চোটের শঙ্কায় নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত মারুফা

চোটের শঙ্কায় নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত মারুফা

আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম