যে একাদশ নিয়ে ২০ বছর পর বিশ্বকাপে নামছে চেক প্রজাতন্ত্র
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৭:৫৬ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ চেক প্রজাতন্ত্রের ২০ বছরের খরা কাটছে। ইউরোপের বাছাইপর্বে আয়ারল্যান্ড ও ডেনমার্ককে পেনাল্টি শুটআউটে হারিয়ে তারা বিশ্বকাপের টিকিট পেয়েছে। শুরুতে তারা মুখোমুখি দক্ষিণ কোরিয়ার।
এই ম্যাচে বিশেষ নজর থাকছে ২৩ বছর বয়সী আলেক্সান্দ্র সোইকার দিকে। দলের তারকা খেলোয়াড় থমাস সুচেকের পাশে মাঝমাঠে জায়গা পেয়েছেন তিনি। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের জন্যই প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন সোইকা। এই ম্যাচটি তার প্রতিযোগিতামূলক অভিষেক।
চেক প্রজাতন্ত্রর কৌশল বেশ সহজ। ৩-৪-৩ ফরমেশনে তারা খেলে। উইংব্যাক দিয়ে ক্রস করে এবং পাত্রিক শিক ও সুচেক সেই বলে হেড করে দলকে গোল এনে দেওয়ার চেষ্টা করেন। একই পদ্ধতিতে সেট পিস থেকেও তারা গোলের সুযোগ তৈরি করেন।
শিক লেভারকুসেনের হয়ে খেলেন। তার উচ্চতা ১৯১ সেন্টিমিটার। তিনি এরিয়াল বলে তার দক্ষতা দারুণ, বল ধরে রাখাতেও দারুণ পারদর্শী তিনি। তার বিপক্ষে কোরিয়ার বায়ার্ন মিউনিখের সেন্টারব্যাক কিম মিন-জেকে সেরা পারফরম্যান্স দিতে হবে।
চেক প্রজাতন্ত্রের একাদশ—
মাতেই কোভার;
স্তেফান চালোউপেক, রবিন হ্রানাচ ও লাদিস্লাভ ক্রেইচি;
ভ্লাদিমির কুফাল, থমাস সুচেক, আলেক্সান্দ্র সোইকা এবং ইয়ারোস্লাভ জেলেনি;
লুকাস প্রোভড, পাভেল শুলৎস এবং পাত্রিক শিক।
