Logo
Logo
×
   

খেলা

গোলশূন্য প্রথমার্ধ, একাধিক সুযোগ নষ্ট করল কোরিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৮:৫৭ এএম

গোলশূন্য প্রথমার্ধ, একাধিক সুযোগ নষ্ট করল কোরিয়া

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ-এ'র ম্যাচে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের মধ্যে প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যভাবে।

শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল কোরিয়া। ৬ মিনিটে লি কাং-ইনের দারুণ ক্রসফিল্ড পাস থেকে আক্রমণ গড়লেও চেক প্রজাতন্ত্রের রক্ষণ তা সামলে দেয়। ওদিকে চেকরা শুরু থেকেই দ্রুত লং বল ও শারীরিক ফুটবল দিয়ে চাপ তৈরি করে।

ম্যাচের সেরা সুযোগটা নষ্ট করেন লি জে-সাং। লি কাং-ইনের পাসে গোলরক্ষককে একা পেয়েও বাজে ফার্স্ট টাচে সুযোগ হারান তিনি। ফিরতি সুযোগে সন হিউং-মিনের শটও ব্লক করে চেক রক্ষণ।

এরপর ২০ মিনিটে প্রায় ৪০ গজ দূর থেকে শট নেন লি কাং-ইন। তবে দারুণ রিফ্লেক্স সেভে সেই শট ঠেকিয়ে দেন গোলরক্ষক কোভার। ৩৭ ও ৩৮ মিনিটে বক্সের বাইরে থেকে দুটো শট নেন সন হিউং-মিন। দুটোই লক্ষ্যভ্রষ্ট হয়।

এই ম্যাচে একটি মজার ঘটনাও ঘটে। খেলার শুরুতে কোরিয়ার একজন ডিফেন্ডারের আলতো টানেই ছিঁড়ে যায় পাভেল শুলৎসের জার্সি। জার্সি বদলাতে কিছু সময়ের জন্য খেলা থামাতে হয় রেফারিকে।

প্রথমার্ধে কমপক্ষে দুটি পরিষ্কার সুযোগ নষ্ট করেছে কোরিয়া। চেক প্রজাতন্ত্রর শারীরিক ফুটবলের সামনে তারা এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না। দ্বিতীয়ার্ধে কোরিয়াকে আরও সংগঠিত হয়ে মাঠে নামতে হবে।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম