Logo
Logo
×

Advertisement

খেলা

দল খেল ৫ গোল, চাকরি নেই কোচের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:৫৬ পিএম

দল খেল ৫ গোল, চাকরি নেই কোচের

Advertisement

বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে পুরো বিশ্ব। ৪৮ দলের টুর্নামেন্ট শেষে কোন দল জিতবে এখনই হলফ করে বলা যাচ্ছে না। তবে যারা ভালো করবে তাদের যে কদর বাড়বে ঠিক কদর বাড়বে তাদের কোচের। 

বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলে অনেক কোচের চাকরি হারাতে হবে। কিন্তু বিশ্বকাপ শুরু হতে না হতেই বরখাস্ত হলেন তিউনিশিয়ার কোচ। তার দল নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের বিপকেএষ ৫-১ গোলে হেরে যাওয়া কোচকে বরখাস্ত করা হয়েছে। 

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সুইডেনের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৫-১ গোলে হারের পর দেশটির ফুটবল ফেডারেশন ঘোষণা দিয়েছে, সাবরি লামোচি দলটির ডাগ আউটে আর থাকছেন না। 

‘এফ’ গ্রুপে তিউনিশিয়াকে খেলতে হবে নেদারল্যান্ডস ও জাপানের বিপক্ষে। বড় দুই দলের বিপক্ষে ম্যাচের আগে বড় হারের অর্থ হলো গ্রুপ পর্ব থেকে বিদায়ের ঘণ্টা বেজে যাওয়া। ধারণা করা হয়েছিল, তিউনিশিয়া অন্তত বিরতি দিয়ে বিশ্বকাপে আসা সুইডেনের সঙ্গে লড়াই করবে। সেটাও করতে না পারায় কোচের ওপর রাগ ঝেড়েছে দেশটির ফেডারেশন। 

তিউনিশিয়া গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে জাপানের বিপক্ষে। তার আগেই কে কোচের দায়িত্ব পালন করবেন, তা ঠিক করে দল গুছিয়ে নিতে হবে তিউনিশদের। গত ৩১ জানুয়ারি লামোচিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল তিউনিশিয়া। ফ্রান্সের সাবেক এই ফুটবলারের সঙ্গে চুক্তি ছিল ২০২৮ সাল পর্যন্ত। 

কিন্তু ডাগ আউটে দাঁড়ানো পাঁচ ম্যাচের মধ্যে এক জয় ও তিনটিকে হারায় নতুন চাকরির ছয় মাস না যেতেই চাকরিচ্যুত হলেন লামোচি। তার জায়গায় অন্তবর্তীকালীন কোচ নিয়োগ দিতে পারে তিউনিশ ফেডারেশন। আলোচনায় আছেন ওয়াহবি খাজরি ও মন্ধার কেবায়ার।  

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

আরও পড়ুন

সম্পর্কিত খবর

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

ফাইনালে আর্জেন্টিনার ড্রেসিংরুমের ঘটনা নিয়ে মিলল নতুন তথ্য

ফাইনালে আর্জেন্টিনার ড্রেসিংরুমের ঘটনা নিয়ে মিলল নতুন তথ্য

আরও পড়ুন

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম