Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ময়লানের এ প্রতিবাদ আলোচনার জন্ম দিয়েছে। সংগৃহীত ছবি

Advertisement

ইসরাইলের বিপক্ষে দলের তৃতীয় গোলটি করেন আয়ারল্যান্ডের ফুটবলার জ্যাক ময়লান। বল জালে জড়িয়ে উদযাপনের মাঝেই কালো আর্মব্যান্ড খুলে তাতে চুমু খান। আইরিশ তারকার এ প্রতিবাদী মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু কেন এমন উদযাপন?

ঘটনাটি ঘটে রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে হাঙ্গেরির ডেব্রেসেনে উয়েফা নেশনস লিগের ম্যাচে। ওই ম্যাচে দখলদার দেশটিকে ৩-০ গোলে হারিয়ে দেয় আয়ারল্যান্ড।

ভিডিওতে দেখা যায়, গোলের পর ময়লান নিজের বাহু থেকে কালো আর্মব্যান্ড খুলে সেটি উঁচিয়ে ধরেন এবং তাতে চুমু দেন। পরে আয়ারল্যান্ডের জার্সির ব্যাজেও চুমু দিতে দেখা যায় তাকে।

এই কালো আর্মব্যান্ড ছিল ম্যাচটির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবাদের প্রতীক। ফিলিস্তিনের গাজা সংঘাতে নিহতদের স্মরণে আয়ারল্যান্ডের খেলোয়াড়রা ম্যাচে কালো আর্মব্যান্ড পরেছিলেন। শুধু তাই নয়, ইসরাইলের জাতীয় সংগীত বাজানোর সময় আইরিশ খেলোয়াড়রা মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রচলিত করমর্দনও হয়নি।

ম্যাচটি মাঠে নামার আগেই ব্যাপক বিতর্কের মধ্যে ছিল। আয়ারল্যান্ডে ইসরাইলের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবিও উঠেছিল। এমনকি আয়ারল্যান্ডের গোলরক্ষক গ্যাভিন বাজুনু ব্যক্তিগত অবস্থান থেকে ম্যাচটি বয়কট করেন।

তবে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ায়। আর প্রথমার্ধেই তিন গোল করে এগিয়ে যায় আয়ারল্যান্ড। ১৩ মিনিটে ট্রয় প্যারট, ১৬ মিনিটে অ্যাডাম ইদাহ এবং ২৫ মিনিটে ময়লান গোল করেন। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানেই জয় পায় আইরিশরা। তবে নানা কারণে ম্যাচটি নিয়ে আলোচনা এখনও থামছে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

২ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

হামাসের হামলার আগেই ইসরাইলকে সতর্ক করেছিল মিসর

দ্য আটলান্টিকের প্রতিবেদন হামাসের হামলার আগেই ইসরাইলকে সতর্ক করেছিল মিসর

আরও পড়ুন

আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি

সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম