Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিচ্ছেদের মুখে পৌঁছেছিল ইন্দিরা-ফিরোজের দাম্পত্য, শেষ পর্যন্ত ভালোবাসার বন্ধন অটুট

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম

বিচ্ছেদের মুখে পৌঁছেছিল ইন্দিরা-ফিরোজের দাম্পত্য, শেষ পর্যন্ত ভালোবাসার বন্ধন অটুট

ফিরোজ গান্ধী ও ইন্দিরা গান্ধী। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার স্বামী ফিরোজ গান্ধীর দাম্পত্য জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাদের সম্পর্কে ভালোবাসা যেমন ছিল, তেমনি ছিল অভিমান, মতবিরোধ, দূরত্ব এবং বিচ্ছেদের চিন্তাও। একসময় দুজনের সম্পর্ক এতটাই জটিল হয়ে উঠেছিল যে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যাওয়ার কথাও ভেবেছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্কের বন্ধন ছিন্ন হয়নি। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ উঠে এসেছে ইন্দিরা ও ফিরোজের দাম্পত্য জীবনের এমন অনেক অজানা অধ্যায়।

সোনিয়ার লেখা এই বই ইতোমধ্যে ভারতীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বইটিতে রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি গান্ধী পরিবারের ব্যক্তিগত জীবন, সম্পর্কের টানাপোড়েন এবং আবেগের নানা দিক তুলে ধরেছেন তিনি। ইন্দিরা ও ফিরোজের সম্পর্ক নিয়ে তার বর্ণনা সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

সোনিয়া জানিয়েছেন, তিনি তার শ্বশুর ফিরোজ গান্ধীকে কখনো দেখেননি। তবে শাশুড়ি ইন্দিরার সঙ্গে কথোপকথন এবং তার বিভিন্ন চিঠিপত্র থেকে দুজনের সম্পর্ক সম্পর্কে ধারণা পেয়েছেন। ফিরোজকে নিয়ে এক বন্ধুর কাছ থেকে কিছু গুজব শোনার পর ইন্দিরা তাকে একটি চিঠি লিখেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ফিরোজের অনেক দোষত্রুটি রয়েছে। কিন্তু সেসব কারণে তার প্রতি ভালোবাসা কমে যায়নি। বরং সব ভালো-মন্দ নিয়েই তিনি ফিরোজকে ভালোবাসতেন।

১৯৪২ সালে তাদের বিয়ে হয়। পরে জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী হলে ইন্দিরাকে বাবার সরকারি কাজকর্মে সহায়তা করতে হতো। সরকারি সফর, আনুষ্ঠানিক দায়িত্ব এবং ব্যস্ততার কারণে স্বামীকে পর্যাপ্ত সময় দিতে পারতেন না তিনি। প্রথমদিকে ফিরোজ বিষয়টি মেনে নিলেও পরে তার মধ্যে অসন্তোষ বাড়তে থাকে।সরকারি অনুষ্ঠানে ইন্দিরাকে প্রায়ই বাবার পাশে বসতে হতো। অন্যদিকে ফিরোজের আসন থাকত লম্বা খাবার টেবিলের অন্য প্রান্তে। ইন্দিরার ঘনিষ্ঠ অ্যামি আন্টির কাছ থেকে সোনিয়া জানতে পারেন, এ নিয়ে অনেকে ঠাট্টা-বিদ্রূপ করতেন। বিষয়টি ফিরোজকে গভীরভাবে আহত করত। তার মধ্যে অপমানবোধ ও একাকিত্ব তৈরি হয়েছিল।

১৯৫০ সালে প্রাদেশিক আইনসভার সদস্য হন ফিরোজ। ১৯৫২ সালের প্রথম সাধারণ নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরিলি থেকে লোকসভায় নির্বাচিত হন। ১৯৫৭ সালেও একই আসন থেকে জয়ী হন তিনি। পঞ্চাশের দশকের মাঝামাঝি সরকারি আবাসে আলাদা থাকতে শুরু করেন ফিরোজ।সোনিয়ার বর্ণনায়, ফিরোজ ছিলেন আকর্ষণীয় ও আমুদে মানুষ। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এবং জীবন উপভোগ করতে ভালোবাসতেন। নারীসঙ্গও তার পছন্দ ছিল। অন্য এক নারীর সঙ্গে ফিরোজের ঘনিষ্ঠ সম্পর্ক ইন্দিরাকে গভীরভাবে কষ্ট দিয়েছিল। এ নিয়ে একসময় তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়। বিচ্ছেদের কথাও ওঠে। পরে ফিরোজ জওহরলাল নেহরুর সঙ্গে কথা বলেন। নেহরুর বোঝানোর পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

তবে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও দুজনের মধ্যে ভালোবাসা ছিল। ১৯৫৮ সালে ফিরোজ হৃদ্‌রোগে আক্রান্ত হলে ইন্দিরা ভুটান সফর থেকে ফিরে তার পাশে দাঁড়ান। হাসপাতালে স্বামীর সেবা করেন। পরের বছর ইন্দিরার অস্ত্রোপচারের সময় ফিরোজও উদ্বিগ্ন হয়ে তার পাশে ছিলেন।১৯৬০ সালে ফিরোজ আবার হৃদ্‌রোগে আক্রান্ত হন। ইন্দিরা কেরালায় ছিলেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। কিছুক্ষণের জন্য ফিরোজের জ্ঞান ফিরলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। মাত্র ৪৮ বছর বয়সে তার মৃত্যু হয়।সোনিয়ার মতে, তাদের দাম্পত্যে বহু ঝড়ঝাপটা এলেও ভালোবাসার বন্ধন কখনো পুরোপুরি ছিন্ন হয়নি। ইন্দিরা একসময় তাকে বলেছিলেন, ফিরোজ ছাড়া অন্য কাউকে তিনি বিয়ে করতে পারতেন না। এমনকি মৃত্যুর আগে লেখা একটি অসমাপ্ত চিঠিতে ইন্দিরা সোনিয়াকে জানিয়েছিলেন, তার মধ্যে নিজের কিছু প্রতিচ্ছবি দেখতে পান তিনি।

ইন্দিরার আরেকটি উপলব্ধির কথাও তুলে ধরেছেন সোনিয়া। তার কথায়, প্রবল রাগ বা ক্ষোভের মুহূর্তে কখনো সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ফিরোজের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় ইন্দিরার মনে শেষ পর্যন্ত অনুতাপ রয়ে গিয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হিমালয়ে ব্যাঙের নতুন পাঁচ প্রজাতির সন্ধান

হিমালয়ে ব্যাঙের নতুন পাঁচ প্রজাতির সন্ধান

দুই বছরের মধ্যে সর্বোচ্চ ভারতের মূল্যস্ফীতি

দুই বছরের মধ্যে সর্বোচ্চ ভারতের মূল্যস্ফীতি

বিজেপিকে ঠেকাতে ওয়াইসি-আজাদের জোট, কংগ্রেস-এসপির কী হবে?

বিজেপিকে ঠেকাতে ওয়াইসি-আজাদের জোট, কংগ্রেস-এসপির কী হবে?

বোনের এক প্রশ্নে ২৬ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

বোনের এক প্রশ্নে ২৬ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

মোদিকে প্রশ্ন করা সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

মোদিকে প্রশ্ন করা সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

আরও পড়ুন

এনভিডিয়ার নতুন অন্তর্বর্তী সিইও, কে এই কোলেট ক্রেস

এনভিডিয়ার নতুন অন্তর্বর্তী সিইও, কে এই কোলেট ক্রেস

হোয়াইট হাউসের কাছে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৪

হোয়াইট হাউসের কাছে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৪

বিচ্ছেদের মুখে পৌঁছেছিল ইন্দিরা-ফিরোজের দাম্পত্য, শেষ পর্যন্ত ভালোবাসার বন্ধন অটুট

বিচ্ছেদের মুখে পৌঁছেছিল ইন্দিরা-ফিরোজের দাম্পত্য, শেষ পর্যন্ত ভালোবাসার বন্ধন অটুট

গাজায় ত্রাণ আটকে দেওয়ায় ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার দাবি ব্রিটিশ এমপিদের

গাজায় ত্রাণ আটকে দেওয়ায় ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার দাবি ব্রিটিশ এমপিদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম