Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

এরদোগান ও নেতানিয়াহু। সংগৃহীত ছবি

Advertisement

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে ইসরাইল। এ জন্য একটি আন্তমন্ত্রণালয় কমিটি এবং বিচার মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে আইনি মামলা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (২৮ সেপ্টেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে এ বিষয়ে তুরস্কের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য তুরস্ক আবেদন করেছে—এরদোগান এমন ঘোষণা দেওয়ার পরই ইসরাইলি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই নির্দেশ আসে।

ইসরাইল চাইলে বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-তেও নিতে পারে। ২০২৪ সালে গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।

তবে ইসরাইল সরাসরি আইসিসিতে না গিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করতে পারে। এমনকি শেষ পর্যন্ত মামলা না করার সম্ভাবনাও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগানকে চাপের মধ্যে রাখার হাতিয়ার হিসেবেও এই আইনি উদ্যোগ ব্যবহার করা হতে পারে।

সম্ভাব্য মামলায় হামাস এবং কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে এরদোগান সরকারের সম্পর্ক নিয়ে ইসরাইলের অভিযোগগুলো গুরুত্ব পেতে পারে। এর মধ্যে তুরস্ক সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি-এর মধ্যে চলমান শান্তি প্রক্রিয়াও রয়েছে।

এর আগে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এরদোগানকে ‘স্বৈরশাসক’ বলে আখ্যা দেন নেতানিয়াহু।

জবাবে তুরস্কের এক কর্মকর্তা নেতানিয়াহুর মন্তব্যকে ‘মরিয়া ও ফাঁপা প্রচেষ্টা’ বলে অভিহিত করেন। তার দাবি, এসব মন্তব্যের মাধ্যমে গাজায় ইসরাইলের কর্মকাণ্ড এবং পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ায় চলমান হামলা আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রান্না করে বিশ্বরেকর্ড গড়ল তুরস্ক

রান্না করে বিশ্বরেকর্ড গড়ল তুরস্ক

২০২৭ বিশ্বকাপ খেলেই অবসর নেবেন কোহলি

২০২৭ বিশ্বকাপ খেলেই অবসর নেবেন কোহলি

‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের

জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের

নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, গ্রেফতার শতাধিক

নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, গ্রেফতার শতাধিক

‘ইহুদিবিদ্বেষী’ আখ্যা দিয়ে মামদানিকে তীব্র আক্রমন নেতানিয়াহুর

‘ইহুদিবিদ্বেষী’ আখ্যা দিয়ে মামদানিকে তীব্র আক্রমন নেতানিয়াহুর

আরও পড়ুন

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি

সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে ২ সপ্তাহ ধরে পাহারায় হাজারো মুসলিম

ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে ২ সপ্তাহ ধরে পাহারায় হাজারো মুসলিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম