Logo
Logo
×
   

খেলা

মালদ্বীপের ঘটনার জেরে বাংলাদেশের ফুটবলার ও ম্যানেজারের জরিমানা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৩:০৫ পিএম

মালদ্বীপের ঘটনার জেরে বাংলাদেশের ফুটবলার ও ম্যানেজারের জরিমানা

বিশ্বকাপ ফুটবলের আলোয় ডুবে আছে ফুটবল বিশ্ব। তারই মাঝে বাংলাদেশের ফুটবলের জন‍্য কলংকের খবর চাউর হয়েছে। মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতি ফুটবল টুর্নামেন্টে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জেরে বাংলাদেশের এক ফুটবলার ও দলের এক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা  নিয়েছে ফিফা।

টুর্নামেন্টের শেষ ম্যাচে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় মাঠে। ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ম্যাচ কমিশনারের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের ফুটবলার মিরাজুল ইসলাম এবং দলের ম্যানেজার শাহীন হাসানের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে। একই সঙ্গে ফুটবলার আল আমিনের আচরণও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে ঘটনাটি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বাফুফে। এ জন্য গঠিত তদন্ত কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি জানিয়েছেন, আন্তর্জাতিক সংস্থার চিঠি পাওয়ার পর তারা নিজেদের তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং সব তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম