Logo
Logo
×

Advertisement

খেলা

আর্জেন্টিনার জয়ে যা বললেন শোবিজ তারকারা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:১৯ পিএম

আর্জেন্টিনার জয়ে যা বললেন শোবিজ তারকারা

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী জাকিয়া বারী মম।

Advertisement

২০২৬ ফুটবল বিশ্বকাপের অন্যতম আলোচিত দল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে দলটির ৩–০ গোলের জয় ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। যা ছুয়ে গেছে শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদেরও। তাই তো প্রিয় দল আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের শোবিজ তারকারাও।  

মেসির বিজয়ে একাধিক ফেসবুক পোস্ট করেছেন নায়িকা পরীমনি। ম্যাজিকাল মেসি উল্লেখ করে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। এরপর আর্জেন্টিনার সাপোর্টার ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যের ছবিও পোস্ট করেছেন এ নায়িকা।  

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ফেসবুকে পোস্ট দিয়ে বিজয়ের মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে বুঝিয়েছেন―এই জয় প্রাপ্য ছিল আর্জেন্টিনার। সবার অনুভূতি কী, সেটিও জানতে চেয়েছেন তিনি।

প্রিয় দলের জয়ে পোস্ট দিয়ে ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

ইরফান সাজ্জাদ লিখেছেন, ছেলেটার শুধু বিশ্বকাপে হ্যাটট্রিক করাটাই বাকি ছিল। প্রথম ম্যাচে সেটাও হয়ে গেল।    

এছাড়া অভিনেত্রী জাকিয়া বারী মম জানান বিজয়ে রাঙা সকালের শুভেচ্ছা।

অভিনেত্রী সালহা খানম নাদিয়াও জানান মা-সন্তানের পক্ষ থেকে দলের প্রতি ভালোবাসা। 

অভিনেতা নিলয় আলমগীর বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার রাজকীয় শুরু উল্লেখ করেছেন।

একইরকম অনুভূতি অভিনেতা সজলসহ আরও অনেক তারকার কণ্ঠে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

পাকিস্তানি সিরিয়ালের আবু বকরকে নিয়ে দর্শকদের এত কৌতূহল কেন?

পাকিস্তানি সিরিয়ালের আবু বকরকে নিয়ে দর্শকদের এত কৌতূহল কেন?

যে কারণে কুসুম সিকদারকে ‘পুটলি’ ডাকতেন প্রসেনজিৎ

যে কারণে কুসুম সিকদারকে ‘পুটলি’ ডাকতেন প্রসেনজিৎ

চুমুর দৃশ্যে ‘সীমা ছাড়িয়ে’ যান অভিনেতা, মুখ খুললেন অভিনেত্রী

চুমুর দৃশ্যে ‘সীমা ছাড়িয়ে’ যান অভিনেতা, মুখ খুললেন অভিনেত্রী

বিয়ে নিয়ে যা ভাবছেন নুসরাত ফারিয়া

বিয়ে নিয়ে যা ভাবছেন নুসরাত ফারিয়া

দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর

দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর

২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য

২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য

আরও পড়ুন

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ মোবাইলে যেভাবে দেখবেন

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ মোবাইলে যেভাবে দেখবেন

বিতর্কের মুখে রোনালদোর সেই গোল

বিতর্কের মুখে রোনালদোর সেই গোল

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম