Logo
Logo
×
   

খেলা

চেক প্রজাতন্ত্রকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:২৭ পিএম

চেক প্রজাতন্ত্রকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা

নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা।

নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে এ গ্রুপের তৃতীয় ম্যাচটিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে চেক প্রজাতন্ত্র।
নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্র এগিয়ে থেকেও দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা মেক্সিকোর কাছে ২-০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
চলমান বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড করেছে চেক প্রজাতন্ত্র। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের ৬ মিনিটেই গোলের দেখা পেয়েছে তারা। 
ম্যাচের শুরু থেকে দক্ষিণ আফ্রিকার ওপর চড়াও হয়ে খেলতে থাকে চেক প্রজাতন্ত্র। একের পর এক আক্রমণে দক্ষিণ আফ্রিকার ডিফেন্সকে ব্যস্ত রাখে তারা। 
ম্যাচের ৬ মিনিটে ডান প্রান্ত ধরে বাড়ানো একটি লম্বা থ্রো তাড়া করে বল নিয়ন্ত্রণে নেন হ্লোজেক। সেখানে থেকে ডি-বক্সে বল বাড়িয়ে দেন। 
সেখানে সোইকার সঙ্গে দারুণ এক ওয়ান-টু পাসে বল দেয়া-নেয়া করে নিচু শটে গোল করেন চেক প্রজাতন্ত্রের সাদিলেক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচে ১-০ গোলে এগিয়ে আছে চেক প্রজাতন্ত্র।

১৮ জুন ২০২৬, ১৮:০৮ পিএম

চেক প্রজাতন্ত্রকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা

১-১ গোলে ড্র হয়েছে চেক প্রজাতন্ত্র ও দ.আফ্রিকার ম্যাচ। 

১৮ জুন ২০২৬, ১৭:৪৮ পিএম

পেনাল্টিতে দ. আফ্রিকার সমতা!

পেনাল্টিতে দ. আফ্রিকার সমতা!

পেনাল্টি থেকে দ. আফ্রিকার মিডফিল্ডার তেবোহো মোকোয়েনার গোল (৪ নং জার্সি)।

৮২ মিনিটে ডি বক্সে চেক প্রজাতন্ত্রের খেলোয়াড়ের হাতে বল লাগায় পেনাল্টি পায় দ. আফ্রিকা। সহজ সুযোগ গোলে পরিণত করে সমতায় দ. আফ্রিকা। দ. আফ্রিকা ১-১ চেক প্রজাতন্ত্র। 

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম