Logo
Logo
×

Advertisement

খেলা

৯ জনের কাতারকে বিধ্বস্ত করছে কানাডা, পিছিয়ে ৬–০ গোলে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৩:৫৯ এএম

৯ জনের কাতারকে বিধ্বস্ত করছে কানাডা, পিছিয়ে ৬–০ গোলে

ফিফা বিশ্বকাপে ‘বি’ গ্রুপের চতুর্থ ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামছে কাতার।

Advertisement

ফিফা বিশ্বকাপে ‘বি’ গ্রুপের চতুর্থ ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামছে কাতার। শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে কাতারের মুখোমুখি হয়েছে কানাডা।

সহ-স্বাগতিক কানাডা ও এশিয়ার অন্যতম পরাশক্তি কাতারের এই ম্যাচটিতে সাম্প্রতিক পারফরম্যান্স ও পরিসংখ্যানের আঙ্গিকে কানাডাকেই স্পষ্ট ফেভারিট মানা হচ্ছে।

তবে ম্যাচে স্বাগতিক কানাডার ওপর থাকবে পাহাড়সম চাপ। আসরের বাকি দুই সহ-স্বাগতিক মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র নিজেদের প্রথম ম্যাচেই ঘরের মাঠে দাপুটে জয় পেয়েছে। তাই এই ম্যাচ জিতে কানাডাও ঘরের মাঠে জয়ের উৎসবে যোগ দিতে চাইবে।

অপরদিকে, কাতারকে লড়তে হবে তাদের রক্ষণভাগের দুর্দশাপূর্ণ অবস্থা ঢাকতে। প্রথম ম্যাচে শট, পাস ও বল পজিশনে গ্রুপের সবার নিচে ছিল তারা। তবে কাতারের একমাত্র স্বপ্ন ও ভরসার নাম দুইবারের এশিয়ান বর্ষসেরা ফুটবলার আকরাম আফিফ। ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারে সে।

উল্লেখ্য, বিশ্বকাপের মঞ্চে এটিই এই দুই দলের প্রথম আনুষ্ঠানিক দেখা। তবে ২০২২ সালের সেপ্টেম্বরে ভিয়েনায় এক প্রীতি ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়েছিল এবারের বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা।

Advertisement

১৮ জুন ২০২৬, ২৩:৪০ পিএম

৯ জনের কাতারকে বিধ্বস্ত করছে কানাডা, পিছিয়ে ৬–০ গোলে

অতিরিক্ত সময়ের ৩ মিনিটে কাতারের জালে ষষ্ঠবার বল জড়াল কানাডা।

১৮ জুন ২০২৬, ২৩:২৮ পিএম

৯ জনের কাতারের জালে কানাডার ৪ গোল

৬৩ মিনিটে ফ্রি-কিক থেকে কানাডার গোল। ৪-০ তে পিছিয়ে কাতার। 

১৮ জুন ২০২৬, ২৩:২০ পিএম

দ্বিতীয় লাল কার্ড দেখে ৯ জনের দলে পরিণত কাতার

 ম্যাচের ৫৩ মিনিটে দ্বিতীয় লাল কার্ড দেখল কাতার।

১৮ জুন ২০২৬, ২২:৪৮ পিএম

কাতার এখন ১০ জনের দল

কাতার এখন ১০ জনের দল

কানাডিয়ান ফরোয়ার্ড তেজন বুকানানকে বক্সের কাছাকাছি জায়গায় ফাউল করেন কাতারের হোমাম আহমেদ। এই ফাউলের কারণে প্রথমে পেনাল্টি দেন রেফারি। পরে ভিএআর যাচাইয়ের পর পেনাল্টির বদলে ফ্রি–কিক পায় কানাডা। কিন্তু লাল কার্ড দেখেন হোমাম। ম্যাচের আধঘণ্টা পেরোতেই দুই গোলে পিছিয়ে পড়া কাতার এখন ১০ জনের দল।

১৮ জুন ২০২৬, ২২:৪৬ পিএম

২–০ গোলে এগিয়ে গেল কানাডা

২–০ গোলে এগিয়ে গেল কানাডা

কাতারকে চাপে রেখে আবারও লিড নিল স্বাগতিক কানাডা। এবার ম্যাচের ২৯ মিনিটে দলের হয়ে দারুণভাবে দ্বিতীয় গোলটি করেন জোনাথন ডেভিড।

১৮ জুন ২০২৬, ২২:১৯ পিএম

১৬ মিনিটে এগিয়ে গেল কানাডা

১৬ মিনিটে দুর্দান্ত এক শট কাতারের গোলকিপার প্রতিহত করলে ফিরতি বল জালে জড়িয়ে এগিয়ে গেল কানাডা। 

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

নেতানিয়াহুকে কড়া বার্তা শোনালেন কাতারের প্রধানমন্ত্রী

নেতানিয়াহুকে কড়া বার্তা শোনালেন কাতারের প্রধানমন্ত্রী

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

আরও পড়ুন

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

অনুশীলনে জ্ঞান হারিয়ে হাসপাতালে বায়ার্ন কোচ

অনুশীলনে জ্ঞান হারিয়ে হাসপাতালে বায়ার্ন কোচ

আজকের খেলা: ২৪ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ২৪ অক্টোবর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম