Logo
Logo
×

Advertisement

খেলা

১-০ গোলে জিতল মরক্কো

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৫৩ এএম

১-০ গোলে জিতল মরক্কো

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে আজ মুখোমুখি হয়েছে স্কটল্যান্ড ও মরক্কো।

Advertisement

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে আজ মুখোমুখি হয়েছে স্কটল্যান্ড ও মরক্কো—একটি ম্যাচ যা দুই দলের নকআউট পর্বের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে।

প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে স্কটল্যান্ড। অন্যদিকে শক্তিশালী মরক্কো ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

স্কটল্যান্ডের জন্য এই ম্যাচটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জয় পেলে তারা প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টের নকআউট পর্ব নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছে যাবে। প্রথম ম্যাচে জন ম্যাকগিনের গোলে জয় পেলেও তাদের পারফরম্যান্স পুরোপুরি সন্তোষজনক ছিল না। তবে মরক্কোর বিপক্ষে অতীতের ১৯৯৮ বিশ্বকাপে ৩-০ গোলে হারের স্মৃতি তারা এবার মুছে ফেলতে চায়।  

অন্যদিকে মরক্কো নতুন কোচ মোহাম্মদ ওয়াহবির অধীনে আক্রমণাত্মক ফুটবলে মনোযোগ দিচ্ছে। ব্রাজিলের বিপক্ষে ইসমায়েল সাইবারির গোল ও দলের লড়াকু মানসিকতা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। জয় পেলে সরাসরি নকআউট নিশ্চিত না হলেও ৪ পয়েন্ট নিয়ে তারা সুবিধাজনক অবস্থানে থাকবে।

স্কটল্যান্ড শিবিরে স্কট ম্যাককেনার ইনজুরি শঙ্কা থাকলেও কোচ স্টিভ ক্লার্ক সম্ভবত আগের ম্যাচের জয়ী একাদশই রাখবেন। আক্রমণে থাকবেন চে অ্যাডামস ও লরেন্স শ্যাঙ্কল্যান্ড, আর মাঝমাঠে ভরসা স্কট ম্যাকটোমিনে ও জন ম্যাকগিন।

মরক্কো দলে বড় কোনো ইনজুরি সমস্যা নেই। আক্রমণে নেতৃত্ব দেবেন বায়ার্ন মিউনিখে যোগ দিতে যাওয়া ইসমায়েল সাইবারি। এছাড়া রিয়াল মাদ্রিদের ব্রাহিম দিয়াজ ও ম্যানচেস্টার ইউনাইটেডের নুসায়র মাজরাউই শুরুর একাদশে থাকতে পারেন।

Advertisement

২০ জুন ২০২৬, ০০:০৪ এএম

১-০ গোলে জিতল মরক্কো

প্রথমার্ধে মরক্কো আক্রমণাত্মক খেললেও দ্বিতীয়ার্ধে গুছিয়ে খেলতে শুরু করে স্কটল্যান্ড। মরক্কোর আক্রমণ রুখে দিয়ে পাল্টা আক্রমণে মরক্কোর রক্ষণভাগে বারবার গোলের সুযোগ তৈরী করলেও জালের দেখা পায়নি তারা৷ ম্যাচের অতিরিক্ত সময়েও দুদলই আর কোনো গোল না পাওয়ায় মরক্কোর এই বিশ্বকাপের দ্রুততম গোলেই ম্যাচ শেষ হয়। ফলাফল: মরক্কো ১-০ স্কটল্যান্ড

১৯ জুন ২০২৬, ২২:০৫ পিএম

বিশ্বকাপে দ্রুততম গোল মরক্কোর!

প্রথমার্ধের খেলা শুরুর মাত্র ১ মিনিট ১৬ সেকেন্ডেই গোল করল মরক্কো। এটি এই বিশ্বকাপের দ্রুততম গোল! 

১৯ জুন ২০২৬, ২১:৫৫ পিএম

দুই দলের একাদশ

স্কটল্যান্ড: গান; হিকি, হেনরি, হ্যানলি, রবার্টসন; গ্যানন-ডোক, ফার্গুসন, ম্যাকটোমিনে, ম্যাকগিন; অ্যাডামস, শ্যাঙ্কল্যান্ড

মরক্কো: বোনো; হাকিমি, দিওপ, রিয়াদ, মাজরাউই; আল আয়নাউই, বোয়াদ্দি; ডিয়াজ, উনাহি, আল খান্নৌস; সাইবারি


Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি

বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

আরও পড়ুন

ফুটবল খেলা দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে রাখলেন স্বামী, এরপর...

ফুটবল খেলা দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে রাখলেন স্বামী, এরপর...

ব্যালন ডি’অরের আগেই বর্ষসেরার তালিকা প্রকাশ, হতাশ ইয়ামাল-মেসিরা

ব্যালন ডি’অরের আগেই বর্ষসেরার তালিকা প্রকাশ, হতাশ ইয়ামাল-মেসিরা

অবসর ভেঙে ফিরছেন রোনালদিনিও, জানা গেল দিনক্ষণ

অবসর ভেঙে ফিরছেন রোনালদিনিও, জানা গেল দিনক্ষণ

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম