Logo
Logo
×

Advertisement

খেলা

২০৩১ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ব্রাহিম দিয়াজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

২০৩১ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ব্রাহিম দিয়াজ

মরক্কোর ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ।

Advertisement

মরক্কোর ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে থাকবেন ২৭ বছর বয়সি এই ফুটবলার।

দিয়াজের সঙ্গে রিয়ালের আগের চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করে ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করেছেন তিনি। ২০১৯ সাল থেকে রিয়ালের হয়ে খেলছেন এই ফরোয়ার্ড।

সম্প্রতি চুক্তি নবায়ন করা রিয়ালের খেলোয়াড়দের মধ্যে দিয়াজ তৃতীয়। তার আগে তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের ও ফরাসি মিডফিল্ডার অরেলিয়ে চুয়ামেনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ক্লাবটি।  

গত গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল দিয়াজের। তবে কোচ হোসে মরিনহো তাকে ছাড়তে রাজি হননি। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচে চারটি অ্যাসিস্ট করেছেন এই মরক্কান তারকা। যদিও শুরুর একাদশে খেলার সুযোগ পেয়েছেন মাত্র এক ম্যাচে।

জাতীয় দলের হয়েও সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স করেছেন দিয়াজ। ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) পাঁচ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। তবে তার দল মরক্কো শেষ পর্যন্ত রানার্সআপ হয়।          

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল?

আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল?

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন

ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন

বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি

বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি

২০৩০ বিশ্বকাপ থেকে মরক্কোকে বাদ দেওয়ার দাবি স্পেনের

২০৩০ বিশ্বকাপ থেকে মরক্কোকে বাদ দেওয়ার দাবি স্পেনের

মরক্কোয় গড়ে উঠছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম

মরক্কোয় গড়ে উঠছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম

আরও পড়ুন

২০৩১ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ব্রাহিম দিয়াজ

২০৩১ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ব্রাহিম দিয়াজ

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ছবির তালিকায় এনজোর সেই ফাউল!

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ছবির তালিকায় এনজোর সেই ফাউল!

দুই ম্যাচেই নিষ্প্রভ মেসি, ৪ গোল খেয়ে মায়ামির বিদায়

দুই ম্যাচেই নিষ্প্রভ মেসি, ৪ গোল খেয়ে মায়ামির বিদায়

বাজে পারফরম্যান্সে বিপাকে পাকিস্তানের ক্রিকেটাররা

বাজে পারফরম্যান্সে বিপাকে পাকিস্তানের ক্রিকেটাররা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম